মাজহারুল ইসলাম।।রাজধানীর মিরপুরে আওয়ামী লীগ-সমর্থিত এক নেত্রীর কাছ থেকে চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি)-এর কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মব তৈরির চেষ্টা করলে ক্ষুব্ধ সাধারণ জনতা তাদের প্রতিরোধ করে।এ ঘটনায় এনসিপির অন্তত ৬ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে মিরপুরের একটি আবাসিক এলাকায়। স্থানীয়রা জানান,একাধিক ব্যক্তি জোরপূর্বক চাঁদা দাবি করলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সংঘর্ষ বাধে এবং আহতরা গণপিটুনির শিকার হন।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।তবে স্থানীয় বাসিন্দারা বলছেন,এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ থাকলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়,খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।







































Recent Comments