ডাকসুতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত গোলাম আজমের ছবিতে জুতা নিক্ষেপ

ঢাবি প্রতিনিধি।।মহান বিজয় দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপের পাশাপাশি ‘পাকিস্তানের দালালেরা,হুঁশিয়ার সাবধান’, ‘মুক্তিযুদ্ধের বিরোধীদের,এই বাংলায় ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া প্রথম বর্ষের শিক্ষার্থী আরিফ ফয়সাল বলেন,১৯৭১ খ্রিষ্টাব্দের ১৬ ডিসেম্বর আমরা বাঙালি জাতি একটি রাষ্ট্র গঠন করতে পেরেছিলাম।কিন্তু এ দেশে জন্ম নিয়েও কিছু মানুষ মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে।’

আরিফ ফয়সাল আরও বলেন,তারা মুক্তিযুদ্ধকে সব সময় ভারতের ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেছে।কিন্তু এই ইতিহাস বিকৃতিকে আমরা তরুণ প্রজন্ম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এই জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছি।’

এদিকে বিজয় দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরতে এসে এই প্রতিবাদী আয়োজনে যোগ দেন শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী একরামুল মাওলা তাহসিন।

বিকেলে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ করে তাহসিন বলেন,আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এখনো কথা বলা হচ্ছে। অথচ সে সময় লাখ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল এবং এরা তাদের পক্ষে ছিল।এই আয়োজনের মাধ্যমে মানুষ তাদের সেসব কাজের কথা জানবে।’

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন