হাদির শারীরিক অবস্থার কিছুটা স্থিতিশীল অবস্থায় এসেছে-ইনকিলাব মঞ্চ

নিজস্ব প্রতিবেদক।।উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পর শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ার পর স্থিতিশীল অবস্থায় এসেছে।আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চ এ তথ্য জানিয়েছে।ওসমান হাদীর সর্বশেষ শারীরিক অবস্থার আপডেট’ শীর্ষক বিবৃতিটি সংগঠনটির ফেসবুক পেজে প্রচার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়,আজ (মঙ্গলবার) বেলা তিনটায় সিঙ্গাপুর থেকে তাঁর (শরিফ ওসমান হাদি) ভাইয়ের তরফ থেকে জানা যায়,শরিফ ওসমান হাদির প্রাইমারি টেস্টের (প্রাথমিক পরীক্ষা) পর অবস্থার কিছুটা অবনতি দেখা গেলেও বর্তমানে তা স্থিতিশীল অবস্থায় এসেছে।’

ওসমান হাদির আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়,তবে সেটি করার মতো শারীরিক পরিস্থিতি এখনো তৈরি হয়নি।’

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার মতিঝিল এলাকায় প্রচার চালিয়ে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।

মাথায় গুলিবিদ্ধ ওসমান হাদিকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।তাঁর অবস্থা সংকটাপন্ন।পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়।তাঁর সঙ্গে তাঁর ভাই ছাড়া বাংলাদেশি চিকিৎসক ও নার্সরা রয়েছেন।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন