জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

হেরোইনসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শেরপুর প্রতিনিধি।।শেরপুরে হিরোইনসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ।আজ বৃহস্পতিবার (১২অক্টোবর ২২) র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে র‌্যাবের একটি অভিযানিক দল শেরপুর জেলার শেরপুর সদর থানাধীন বয়ড়া পরানপুর পুলিশ লাইনস মোড়¯’ মামা ভাগিনা হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর থেকে ২.৫ (দুই দশমিক পাঁচ) গ্রাম কথিত হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উদ্ধারকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা। গ্রেফতারকৃত মোঃ স্বপন মিয়া (২৭), পিতা- মোঃ এলায়েছ বেপারী, সাং- বয়ড়া পরানপুর, থানা-শেরপুর সদর, জেলা-শেরপুর ।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , সে দীর্ঘদিন যাবৎ শেরপুর জেলার বিভিন্ন ¯’ানে মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।