দুর্নীতি-অনিয়মের স্বর্গরাজ্য বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস

রবিউল ইসলাম রবি॥প্রকৃত জমির মালিককে বিবাদি না করে, পরবর্তীতে মৃত ব্যক্তিকে বিবাদী করে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে মামলা দায়ের করেন নগরীর পূর্ব ও দক্ষিণ রিফিউজি কলোনির বাসিন্দা সাইদা জাহান লাভলী। আবার দায়েরকৃত মামলার নোটিশ জোনাল সেটেলমেন্ট অফিস কার্যালয় থেকে প্রেরণ করা হয়নি বিবাীদের।লোকমুখে খবর পেয়ে প্রকৃত জমির মালিক তার বৈধ কাগজপত্র নিয়ে দায়েরকৃত ওই মামলায় বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য আবেদন করেন।

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মো: মোজাহিদুল ইসলাম মামলার ধার্য তারিখের দিন দুই পক্ষের আইনজীবীর উপস্থিতিতে বাদীর দায়েরকৃত মামলাটি খারিজ করে দেন।

বিবাদী শ্রেণীভুক্তর আবেদনকারীর পক্ষে খারিজের নকল কপি চাইলে পেশকার ও রেকর্ডকিপার মো. রফিকুল ইসলাম বলেন, স্যার মামলাটি ওপেন কোর্টে খারিজের নির্দেশ দিয়েছেন। খারিজের নকল কপি পাওয়ার জন্য আবেদন করলে দেয়া হবে।

পরবর্তীতে খারিজের আদেশ ও কপি দেয়া নিয়ে ডিগবাজি দেয় বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার ও পেশকার রফিক। রফিক বলেন, কপি নেজারত শাখায় গেছে।নেজারত শাখা থেকে বলেন,বরিশাল জোনাল সেটেলমেন্ট স্যার খারিজ কপি দিতে নিষেধ করেছেন।

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার মৃধা মো: মোজাহিদুল ইসলাম বলেন,বিবাদী শ্রেণীভুক্তর কেউ আমার কাছে আসেনি। আগামী সোমবার (১১ আগস্ট) অফিসে থাকব তখন আসলে বিষয়টি দেখব।অনুসন্ধানকালে ঘটনাচক্রে উঠে এসেছে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের অনিয়ম দুর্নীতির চিত্র।

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস সূত্রে জানা গেছে,২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি নগরীর ১৪ নং ওয়ার্ড রিফিউজি কলোনির বাসিন্দা সাইদা জাহান লাভলী বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে প্রতিবেশী ৪ জনকে বিবাদী করে ১৯৫৬ সালের প্রজাসত্ব আইনের ৪২ এর (ক) ধারার অনুযায়ী একটি মামলা দায়ের (নং-১২১/২৫) করেন।বিবাদীরা হলেন- দোলোয়ার হোসেন,শাফিয়া বেগম,রিজিয়া বেগম ও হাবিবুর রহমান।পরবর্তীতে বাদি গত ১৮/০৩/২৫ তারিখে লিখিত আবেদন করে বিবাদী হাবিবুর রহমানকে বাদ দিয়ে সেই স্থানে গত ৩০/০১/২০০৮ তারিখে মারা যাওয়া আব্দুল মোতালেব হাওলাদার এর নাম অর্ন্তভুক্ত করা হয়।যা মৃত মোতালেবের ওয়ারিশরা কেউ জানেন না।

লাভলীর দায়েরকৃত মামলায় বর্ণনায় রয়েছে- ৫০ নং বগুড়া আলেকান্দা মৌজার ডিপি খতিয়ান নং ৫২২৪,৮৬৪৭,১১৩৮৬ ও ১৬৯০ এবং বিএস দাগ ১৩৫৩২, ১৩৫৩৫ ও ১৩৫৩৬ দাগের ৩.৩৫ শতাংশ জমি রেকর্ড ও নকশা সংশোধনের আবেদন করেন।তবে ৪২ এর (ক) ধারার অনুযায়ী মামলার বর্ণনার উল্লেখ নেই।

মামলার সাথে যুক্ত করা দলিলে উল্লেখ রয়েছে,গত ৩/১২/৯৭ তারিখে রিফিউজি কলোনির তিন বাসিন্দার কাছ থেকে ৩.৩৫ শতাংশ জমি ক্রয় করেন লাভলী।বরিশাল সদর সাব-রেজিস্ট্রার কার্যালয় দলিল নং ১৩৭৬৭।উক্ত দলিলে ৭ম পাতায় তফসিল সম্পত্তির পরিচয় দেখা যায় বিএস ডিপি খতিয়ান ১১৩৮৬,যার বিএস নং ১৩৫৩২ দাগে জমির পরিমাণ ২.১০ শতাংশ।যা দাতা বা জমি বিক্রেতা দেলোয়ার হোসেন গংদের নামে লাভলীর দাবিকৃত জমির স্থানে রেকর্ড নেই।তবে লাভলীর ক্রয়কৃত বিএস ডিপি খতিয়ান ৫২২৪,যার বিএস নং ১৩৫৩৫ দাগে ১.২৫ শতাংশ জমির পরিমাণ ঠিক রয়েছে।

সাইদা জাহান লাভলী এই একই জমি নিয়ে গত ১২/০৫/২০২৫ তারিখে বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মোকাদ্দমা (নং-২২৬/২৫) দায়ের করেন।মামলায় একমাত্র বিবাদী হলেন- রিফিউজি কলোনির মাহাবুব আলমের স্ত্রী রওশন আরা খাতুন।মামলাটি আদালতে চলমান রয়েছে।

অনুসন্ধানে উঠে এসেছে,১৯৫৬ সালের প্রজাসত্ব আইনের ৪২ এর (ক) ধারা হল- প্রতারণা ও জাল জালিয়াতি সংক্রান্ত।অথচ দায়েরকৃত মামলার বাদী লাভলী প্রতারণা ও জাল জালিয়াতি পূর্বক নিজেই জোনাল সেটেলমেন্ট অফিসের পেশকার ও রেকর্ডকিপার মো. রফিকুল ইসলাম ও চিহ্নিত দালাল নাসিরের সহযোগিতায় মামলাটি দায়ের করেছেন।যার প্রমাণ- জোনাল সেটেলমেন্ট অফিস থেকে দেয়া বিএস পর্চা অনুযায়ী ডিপি ৮৬৪৭,যার বিএস দাগ ১৩৫৩৬,উক্ত ডিপি খতিয়ানের একমাত্র মালিক হলেন রওশন আরা খাতুন।বাদী লাভলি প্রকৃত জমির মালিক রওসন আরা খাতুন কে বিবাদি না করে তার ডিপি ৮৬৪৭,যার বিএস দাগ ১৩৫৩৬ নম্বর মামলার বর্ণনায় অন্তর্ভুক্ত করেছে।

লোকমুখে রওশন আরা খাতুন এমন ঘটনা শুনতে পেয়ে প্রায় দুই মাস পর সাইদা জাহান লাভলীর দায়েরকৃত ওই মামলায় গত ২৮/৪/২৫ তারিখে বিবাদী শ্রেণীভুক্ত হওয়ার জন্য আবেদন করেন।বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার আবেদনটি গ্রহণ করেন এবং তার নির্দেশে লাভলীর দায়েরকৃত মামলাটি ১২১/২৫ নম্বর থেকে মিসকেস ১৩৬৩/২৫ নম্বরে রূপান্তরিত হয়।

অপরদিকে মৃত মোতালেবের ডিপি খতিয়ান নং ১৬৯০,যার বিএস দাগ নং ১৩৫৩২ ও ১৩৫৩৫।উক্ত বিএস দাগের ১৩৫৩৫ নম্বর থেকে ১.১৯ শতাংশ জমির ভুয়া ওয়ারিশ সাজিয়ে বাদী লাভলী।মৃত মোতালেবের ছেলে তারিকুল ইসলাম মেয়ে মমতাজ বেগম বলেন- এই মামলা সম্পর্কে তারা সহ ৭ ভাই-বোনের কেউ কোন কিছুই জানেন না।এমনকি লাভলীর কাছে তার ভাই-বোনেরা কেউ জমি বিক্রি করেননি।

রওশন আরা খাতুন ও মৃত মোতালেব হাওলাদার- বাদী লাভলীর দলিলদাতা মো. দেলোয়ার হোসেন,রিজিয়া বেগম ও সাফিয়া বেগম ওয়ারিশ তো দূরের কথা কোন আত্মীয়-স্বজন হন না।শুধু প্রতিবেশী  বাদী লাভলী সরকারি অফিসিয়াল ৫১ নং সিটের ম্যাপের ১৩৫৩৫ ও ১৩৫৩৬ দাগ পরিবর্তন করে তার দলিল অনুযায়ী ম্যাপ করার চেষ্টা চালিয়ে ‘রওশন আরা খাতুন ও মৃত মোতালেব হাওলাদার’ এর জমি দখলে নিতে চায়।

বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসার গত ২৯/০৭/২০২৫ তারিখ উভয় পক্ষের উপস্থিতিতে ১৩৬৩ নং-মিস কেসটি খারিজে আদেশ দেন।এ তথ্যের সত্যতা স্বীকার করেন ৪ ও ৫ নং বিবাদী পক্ষের আইনজীবী মো. বাহাদুর সাহ,তপন কুমার, সঞ্জিব কুমার সরকার।এ আদেশের পর ৩০/০৭/২০২৫ তারিখ দুপুরে লাভলীর উপস্থিতিতে তার আইনজীবী সমিতন চয় দাস জোনাল সেটেলমেন্ট অফিসারের কক্ষে গিয়ে প্রায় ১ ঘণ্টা থাকার পরই পুরো ঘটনা ঘুরে যায়।

বিষয়গুলো সম্পর্কে জানতে সাইদা জাহান লাভলীর কাছে মুঠোফোনে কল দিলে সাংবাদিক পরিচয় শোনা মাত্রই সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

  • এই সংক্রান্ত সংবাদ

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    বিস্তারিত পড়ুন

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    বিস্তারিত পড়ুন

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 27 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 27 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 34 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 48 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 33 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 21 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 12 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 15 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 12 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 22 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 7 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 12 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 25 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 17 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 14 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 15 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 10 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 8 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 16 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 11 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 2 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 3 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 2 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা