হাউজিং লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে-বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক।।ব্যাংক খাতে গ্রাহকসেবা ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে হাউজিং লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ব্যাংকার্স সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সভায় বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের প্রস্তাবের পর গভর্নর ড. আহসান এইচ মনসুর ঋণসীমা বাড়ানোর বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

বর্তমানে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মোট ঋণের মাত্র ২-৩ শতাংশ হাউজিং লোন হিসেবে বরাদ্দ দেয়। একজন গ্রাহক সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত গৃহঋণ নিতে পারেন।

এ সীমা অপ্রতুল ও সময়োচিত নয় বলে মত দিয়েছেন ব্যাংকের এমডিরা।গভর্নর বলেন, “হাউজিং লোনের ঊর্ধ্বসীমা বাড়ানোর পাশাপাশি এমন নীতিকাঠামো তৈরি করা হবে, যাতে একজন গ্রাহক তার প্রয়োজন ও সক্ষমতা অনুযায়ী সহজেই গৃহঋণ পেতে পারেন।”

বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে।এই সীমাও সময়ের বাস্তবতার সঙ্গে মিল নেই বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর জানিয়েছেন,এ সীমা পুনর্বিবেচনা করে বাড়ানো হবে।

বিশ্লেষকদের মতে:

হাউজিং লোন ও ক্রেডিট কার্ড ঋণের সীমা বাড়লে অর্থনৈতিক গতিশীলতা বাড়বে

ব্যক্তিগত খরচ ও বিনিয়োগ বাড়বে

আর্থিক অন্তর্ভুক্তি ও প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান একুশে টেলিভিশনকে জানিয়েছেন,এ উদ্যোগের বাস্তবায়নে নীতিমালার খসড়া তৈরি করা হচ্ছে।সিদ্ধান্ত হলে দ্রুত তা ব্যাংকগুলোতে কার্যকর করা হবে।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন