নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে-অর্থ উপদেষ্টা,সা‌লেহউদ্দিন আহ‌মেদ

নিজস্ব প্রতিবেদক।।খুব অল্প সময়ের মধ্যে নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাদের আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা সা‌লেহউদ্দিন আহ‌মেদ।

বুধবার (২ জুলাই) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে স্বাক্ষর করেন সচিবালয় সংযুক্ত কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন।

সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিনের নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনের সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বুধবার অনুষ্ঠিত সংযুক্ত পরিষদের জরুরি সভায় জানানো হয়, অর্থ উপদেষ্টা সংগঠনটির নেতাদেরকে আশ্বস্ত করেন যে, খুব স্বল্প সময়ের মধ্যেই ৯ম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরু করা হবে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাক্রমে চূড়ান্তভাবে পে-কমিশনের ঘোষণা করা হবে।এছাড়া সংযুক্ত পরিষদের নেতারা উপদেষ্টাকে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর যৌক্তিকতা তুলে ধরেন।অর্থ উপদেষ্টা সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন-ভাতা চালুর প্রতিবন্ধকতা থাকার কথা নয় মর্মে বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হবে বলে নেতাদেরকে আশ্বস্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো. তোয়াহা, তৌহিদুর রহমান,শাহীন গোলাম রব্বানী,নজরুল ইসলাম, মো. নুরুজ্জামাল,মিজানুর রহমান শিবলু,শাহাব উদ্দিন,আব্দুল কাদের,শুভ,সুমন জিমানুর রহমান,শহীদুল ইসলাম,তোফাজ্জেল হোসেন প্রমুখ।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 2 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 3 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 5 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 2 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন