এবারের ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সেরা

নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এ বছর প্রথম হয়েছে বাংলাদেশ।হজ শেষে সৌদি সরকার এ তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে এজেন্সিদের সংগঠন-হাব।দেশে ফেরা হাজীরা,এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারি হিসেবে,রোববার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী।

কেউ একমাস আবার কেউ ৪৫ দিনের জন্য প্রিয়জনদের ছেড়ে বের হয়েছিলেন হজযাত্রায়।উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে সপে দেওয়া আর পবিত্র কাবা তাওয়াফে ছিল ক্ষমার ফরিয়াদ।

ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে জানালেন অভিজ্ঞতা।ছিল না ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ।

হজ পালনের সময় তারা নিজের পরিবার-পরিজন, দেশ ও মুসলিম উম্মার শান্তির কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।

এজেন্সিদের সংগঠন হাব বলছে,ভারত-পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার ৬ হজ ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন,এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল।সৌদি আরব পর্ব এবং বাংলাদেশ পর্ব অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজযাত্রী হজ পালন করতে গেছেন।এটি আমাদের জন্য মাইলফলক। সৌদি আরব থেকেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম স্থান অধিকার অর্জন করেছে।

হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন,সবাই মিলে ঐক্যবদ্ধভাবে হজ ব্যবস্থাপনা সুন্দর করার চেষ্টা করেছি।এ বছর হজের জন্য কোনো কান্নাকাটি নাই,কোনো মারামারি নাই,টিকেটের কোনো অভাব হয়নি।

গতবছরের চেয়ে এবার মৃত্যু হয়েছে কম হজযাত্রীর।১৫ জুন পর্যন্ত দুই নারীসহ মৃত্যু হয়েছে ২৭ জনের।নিখোঁজ একজন। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় ৩০ হাজী।

  • Related Posts

    কোরআন–হাদিসের দলিল: ‘কবুল’ শব্দই একমাত্র শর্ত নয়—ইজাব ও গ্রহণে অর্থই মুখ্য

    নিজস্ব প্রতিবেদক।।ইসলামি শরিয়ত অনুযায়ী বিয়ের মূল ভিত্তি হলো ইজাব (প্রস্তাব) ও গ্রহণ (কবুল)।তবে বিয়ে সম্পন্ন হওয়ার জন্য নির্দিষ্টভাবে ‘কবুল করলাম’ শব্দ উচ্চারণ করতেই হবে—এমন কোনো বাধ্যবাধকতা কুরআন বা সহিহ হাদিসে…

    কতদিন সহবাস না করলে আবার বিয়ে করতে হয়? জেনে নিন ইসলামী শরীয়াহ ও বাংলাদেশের আইনের ব্যাখ্যা

    নিজস্ব প্রতিবেদক।।স্বামী–স্ত্রীর দাম্পত্য জীবনে সহবাস একটি গুরুত্বপূর্ণ অধিকার ও দায়িত্ব।অনেকের মনে প্রশ্ন থাকে—দীর্ঘদিন সহবাস না হলে কি আবার নতুন করে বিয়ে করতে হয়,নাকি বিবাহ বাতিল হয়ে যায়? ইসলামী শরীয়াহ কী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন