মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে-অতঃপর:-

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মাত্র ২৩ বছর বয়সেই ২৫টি বিয়ে করেছেন অনুরাধা পাসওয়ান নামের এক তরুণী। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়—লক্ষ্য ছিল প্রতারণা করে অর্থ-সম্পদ হাতিয়ে নেওয়া।রাজস্থানের এ তরুণী অভিনব কায়দায় একের পর এক পুরুষকে বিয়ে করে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়,রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক যুবকের করা অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়,অনুরাধা একাই নন,তার সঙ্গে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র।সেই চক্রের মূলহোতা হলেন অনুরাধা নিজেই। বিভিন্ন শহরে নতুন নাম ও পরিচয়ে বাসা ভাড়া করে ‘অসহায় গরিব কনে’র চরিত্রে অভিনয় করতেন তিনি। জীবনসংগ্রামের করুণ গল্প শুনিয়ে সহজ-সরল যুবকদের প্রেমের ফাঁদে ফেলতেন।

বিশ্বাস অর্জনের পর বিয়ে হতো মন্দিরে বা বাড়িতে। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে আপন করে নিতেন সবার মন।এরপর শুরু হতো মূল খেলা—খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে দেওয়া হতো ঘুমের ওষুধ।সবাই অচেতন হয়ে পড়লে লুটে নেওয়া হতো নগদ অর্থ,গয়না ও মূল্যবান জিনিসপত্র। তারপর নিরুদ্দেশ হয়ে যেতেন অনুরাধা।

প্রতারণার এই চক্র অত্যন্ত পেশাদারভাবে কাজ করত। অনুরাধার ছবিসহ জীবনকাহিনি স্থানীয় পাত্র ও পরিবারের কাছে পৌঁছে দিতেন তার দলের সদস্যরা।বিয়ের ব্যবস্থাও করতেন তারা।

সবশেষ ২০ এপ্রিল বিষ্ণু শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুরাধা।পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান।তবে বিয়ের দুই সপ্তাহ না যেতেই বাড়ির সোনাদানা, নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেন তিনি। পরে বিষ্ণুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে অনুসন্ধানে নামে পুলিশ।সেখান থেকেই একে একে বেরিয়ে আসে তার অতীত।

বর্তমানে অনুরাধা পুলিশ হেফাজতে রয়েছেন।তার চক্রের অন্য সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন