দুটি বিদ্যুৎ কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে

নিজস্ব প্রতিবেদক।।শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে এ পর্যন্ত যতগুলো কোম্পানি ৩১ মার্চ,২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে,তারমধ্যে দেখা যায় দুটি কোম্পানি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার কোম্পানি ও ডরিন পাওয়ার। ডিএসই ও সংশ্লিষ্ট কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

খুলনা পাওয়ার কোম্পানি

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ পয়সা।আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোসকান ছিল ০৬ পয়সা।

সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।এর আগের দুই বছর ২০২২ ও ২০২৩ সালে ১০ শতাংশ করে ক্যাশ,২০২১ সালে সাড়ে ১২ শতাংশ ক্যাশ এবং ২০২০ সালে ৩৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

ডরিন পাওয়ার

তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৫) ডরিন পাওয়ারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৪ পয়সা।আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ৬০ পয়সা।

অর্থবছরের তিন প্রান্তিকে বা ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ২৩ পয়সা।

সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।এর আগে ২০২৩ সালে ১১ শতাংশ ক্যাশ,২০২২ সালে ১৮ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ বোনাস এবং ২০২১ সালে ১৩ শতাংশ ক্যাশ ও ১২ শতাংশ বোনাস ডিভিডেন্ড দিয়েছিল।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন