নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল-ইমরান হাশমি

অনলাইন ডেস্ক রিপোর্ট।।বলিউডের জনপ্রিয় নায়ক ইমরান হাশমির নামের সঙ্গে জুড়ে রয়েছে ‘সিরিয়াল কিসার’ তকমা। প্রথম দিকের প্রায় প্রতিটি সিনেমাতেই নায়িকাদের ঠোঁটঠাসা চুমু খেয়েছিলেন তিনি।অথচ বাস্তবজীবনে শুধুই তার স্ত্রী। কোনো নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জনও শোনা যায়নি অভিনেতার।কিন্তু পর্দায় চুম্বনদৃশ্যের জন্য তাকে চুম্বনের রাজাও বলা হয়ে থাকে।তবে নায়িকাদের চুমু খেতে গিয়ে একটা সময় সমস্যাতেও পড়েছিলেন হিরো।

এক নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছিল ইমরান হাশমির। সেই ঘটনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন অভিনেতা। ‘মার্ডার’, ‘অকসর’, ‘আশিক বনায়া আপনে’ থেকে শুরু করে ‘জান্নাত’— প্রায় সব সিনেমাতেই চুমু খেয়েছেন ইমরান।কোন সিনেমার নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে এই খারাপ অভিজ্ঞতা হয়েছিল তার? তা খোলাসা করেননি অভিনেতা।অবশ্য কার সঙ্গে চুম্বনের অভিজ্ঞতা সবচেয়ে ভালো,তা শেয়ার করে নিয়েছিলেন ইমরান।

সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ চুমু কাকে খেয়েছেন?—এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন,অভিনেত্রী মল্লিকা শেরওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা।যদিও আমি ছিলাম বলেই এটা সেরা চুম্বন।তিনি বলেন,খারাপ চুমুর অভিজ্ঞতা কার সঙ্গে,সেটি আমি বলব না।

তবে এটুকু বলতে পারি,সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখে যেমন গন্ধ হয়,তেমন গন্ধের সাক্ষী ছিলাম আমি।এই ভিডিওর অংশ ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।ভিডিওটি ছড়িয়ে পড়তেই ইমরান হাশমির অনুরাগীরা জল্পনা শুরু করে দেন খারাপ চুম্বনের বিষয়ে।তবে তা কখনই প্রকাশ্যে আনেননি অভিনেতা। ‘মার্ডার ২’ সিনেমাতে জ্যাকুলিনের সঙ্গেও চুম্বনের অভিজ্ঞতা ভালো ছিল বলে জানান ইমরান।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন