২০২২ সালে রাজধানীর ফার্মগেট এলাকায় ‘টিপকাণ্ডে’ প্রতিবাদী তারকাদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক।।রাজধানীর ফার্মগেটে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সমাদ্দারকে হয়রানির অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে টিপ পরা ছবি প্রকাশ করে যেসব তারকা প্রতিবাদ জানিয়েছিলেন, তাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন চাকরিচ্যুত সেই পুলিশ কনস্টেবল নাজমুল তারেক।

নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেছেন, ‘আমি অন্যায়ের সঙ্গে আপস করি না।’

নাজমুল তারেক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগে কর্মরত ছিলেন।২০২২ সালে রাজধানীর ফার্মগেট এলাকায় ‘টিপকাণ্ডে’ জড়িয়ে বেশ আলোচনায় আসেন তিনি। ওই ঘটনা সেসময় টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়।

ওই বছরের ২ এপ্রিল পুলিশ সদস্যের উল্টোপথে বাইক নিয়ে যাওয়া থেকে ঘটনার সূত্রপাত।তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দারের পায়ে বাইক লাগলে নাজমুল তারেকের সঙ্গে তর্ক হয়।

লতা সমাদ্দার অভিযোগ করেছিলেন,তিনি কলেজের পাশে হয়রানির শিকার হন।পুলিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ পরছোস কেন’ বলে তাকে কটূক্তি করেন।

সে সময় লতা সমাদ্দরের পক্ষ নিয়ে টিপ পরা ছবির সঙ্গে নানা ক্যাপশন জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদে ফেটে পড়েন শোবিজ অঙ্গনের তারকাদের একটা অংশ।

এছাড়া ওই সময় পুলিশ কনস্টেবল নাজমুল তারেকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় অভিযোগ দেন লতা সমাদ্দর।যার জেরে চাকরি হারান পুলিশ কনস্টেবল নাজমুল।পরে তিনি চাকরি ফেরত চেয়ে প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন,যা এখন তদন্তাধীন পর্যায়ে রয়েছে।এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর চাকরি ফিরে পেতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছেও আবেদন করেছেন তিনি।

নাজমুলের দাবি, ঘটনাটি পুরো বানোয়াট।যার কোনো প্রমাণও নেই।এছাড়া ঘটনাস্থলের পাশে থাকা মাস্কের দোকানদার পুরো ঘটনাটি দেখেছিলেন।তিনিও বলেছেন,আমি টিপ নিয়ে কিছু বলিনি।

ওই ঘটনার মাধ্যমে গোটা পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট করা হয়েছিল দাবি করে নাজমুল বলেছেন,‘বানোয়াট ও ষড়যন্ত্রমূলক এ ঘটনায় আমার এবং গোটা পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট হয়েছে।সেসময় যারা ঘটনাটি না জেনেই আমাকে দোষী করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে প্রতিবাদ জানিয়েছিল,তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমার আইনজীবীর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি।খুব শিগগিরই আমি মামলাটি করব।’

নাজমুল বলেন,সে সময়ের কিছু স্কিনশর্ট ও গণমাধ্যমের সংবাদ দেখে দেখে আমি ডজনের বেশি অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতার নাম খুঁজে বের করেছি।তাদের মধ্যে রয়েছে, অভিনেতা আনিসুর রহমান মিলন,সাজু খাদেম,প্রাণ রায়, সায়মন সাদিক,মনোজ প্রামাণিক,স্বাধীন খসরু,সুবর্ণা মুস্তাফা, চয়নিকা চৌধুরী,আশনা হাবিব ভাবনা,জ্যোতিকা জ্যোতি, ঊর্মিলা শ্রাবন্তী কর,দেবী শানু,নাজনীন হাসান চুমকী,সুষমা সরকার,ফারজানা চুমকী,কুসুম শিকদার।’

ওই সময় একটি গণমাধ্যমে নাজমুলের ব্যবহৃত মোটরসাইকেলটি চোরাই বলে সংবাদ প্রকাশ হয়েছিল।সেই প্রতিবেদন যিনি করেছিলেন,সেই প্রতিবেদকের বিরুদ্ধেও তিনি মামলা করবেন বলে জানান।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন