এপার-ওপার বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক তুলতুল

মাজহারুল ইসলাম।।বাংলাদেশের লেখালেখির শীর্ষে যে জন সাহিত্যিক আছেন তার মধ্যে অন্যতম চট্টগ্রামের মেয়ে তরুণ লেখক ও কথাসাহিত্যিক শাম্মী তুলতুল।

তিনি একাধারে একজন লেখক. কবি. উপন্যাসিক.গল্পকার. শিশু সাহিত্যিক.নজরুল অনুরাগী.রেডিও অনুষ্ঠান পরিচালক. খবর পাঠিকা ও দাবা খেলোয়াড়।বাংলাদেশের জনপ্রিয় জাতীয় পত্রিকায় লিখছেন ছোটবেলা থেকেই।জাতীয় দৈনিক কালের কন্ঠ,প্রথম আল,বাংলাদেশ প্রতিদিন.ইত্তেফাক.খোলা কাগজ.প্রতিদিনের সংবাদ.এন টিভি অনলাইন. মানবকন্ঠ.আজাদী. পূর্বকোণ. শিশু.নবারুণ সহ অন্যান্য পত্রিকায়।

তাছাড়া তিনি এপার বাংলা আর ওপার বাংলা দুই জায়গায় সমান তালে লেখনি দিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন।তাকে দুই বাংলার জনপ্রিয় লেখকও বলা হয়ে থাকে।লিখছেন জার্মানি,সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ার.প্যারিসের বাংলা পত্রিকাগুলোতেও।পড়ালেখায় চরম ফাঁকিবাজ ছিলেন টিচার এলে নানা ওজুহাতে তাড়াতেন। কিন্তু অতি ভালো রেজাল্ট না করে ভালো ফলাফল করে দেশসেরা কলেজ চট্টগ্রাম কলেজের ছাত্রী এবং বাংলাদেশের জনপ্রিয় এই কত্থাসাহিত্যিক।

তার জন্ম একটি সাহিত্য.সাংস্কৃতিক রাজনৈতিক. মুক্তিযোদ্ধা ও অভিজাত পরিবারে।

বুকের ভেতর রয়েছে অফুরন্ত গল্পের বাস:-সে সব গল্প বলে যেতে চান তার লেখায়।জন্ম চট্টগ্রামে হলেও গ্রাম রাউজান। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে বিখ্যাত নদী হালদা।যার স্রোতের সাথে জুড়ে আছে একেক গল্প।তার মতে এসব গ্রামীণ গল্পই আমাদের প্রাণ.চলার পথে শেখার ভিত্তি।সে তার প্রতিটি লেখনীতে সমাজ পরিবর্তনের কোন না কোন ম্যাসেজ রাখেন।লেখালেখির হাতেখড়ি ছোট থেকেই পত্রিকা দিয়ে শুরু।

একটি রক্ষনশীল পরিবার থেকে উঠে এসে নিজেকে সাহিত্যিক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।খুব অল্প বয়সেই তিনি দেশ ও দেশের বাইরে তার লেখনি দিয়ে জয় করছেন অজশ্র মানুষের ভালোবাসা।

দাদাও একজন লেখক. শিক্ষক.বৃটিশ বিরোধী আন্দোলনের নেতা ছিলেন।নানীও কাজী লতিফা হক বেগম পত্রিকার সুপরিচিত লেখক ছিলেন।উল্লেখ্য যে দাদা আব্দুল কুদ্দুস মাষ্টার কবি কাজী নজরুল ইসলামের বাল্যকালের বন্ধু ছিলেন।এর উপর ভিত্তি করে তিনি লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল।

এই পর্যন্ত বইয়ের সংখ্যা ১৬ টি।ভারতে প্রকাশিয় হয়েছে ২০২২ কলকাতা বইমেলায় তার গল্পের বই “নরকে আলিঙ্গন”।বইটি পুরা ভারত জুড়ে ্ফ্লিপকার্ট অনলাইনে পাওয়া যাচ্ছে।

স্বরচিত ছড়া পাঠ করে প্রথম পুরস্কার অর্জন করেন শিশু বয়সেই।

একে একে লিখেছেন উপন্যাস চোরাবালির বাসিন্দা,উপন্যাস পদ্মবু,এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি এই বইগুলো যথেষ্ট পাঠকপ্রিয়তা পেয়ে বেস্ট সেলার হয়েছে । লেখালেখির জন্য পেয়েছেন অনেক জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কার।

উল্লেখ্যযোগ্য হলো মাদার তেরেসা এওয়ার্ড /মহাত্মাগান্ধী পিস এওয়ার্ড/সাউথ এশিয়া গোল্ডেন পিস এওয়ার্ড /নজরুল অগ্নীবীনা সাহিত্য পুরস্কার /দাদা সাহেব ফালকে এওয়ার্ড ( ভারত)/সোনার বাংলা সাহিত্য সম্মাননা/ রোটারী সম্মাননা /নারী দিবসে নারী সম্মাননা. ২৫ সালে পেয়েছে নারী দিবসে উইমেন পাওয়ার লিডারশীপ এওয়ার্ডসহ আরও দুটা সম্মাননা সহ আরও অসংখ্য পুরস্কার।

শিশু- কিশোরদের জন্য সফল একজন গল্পকার তুলতুল। বড়দের পাশাপাশি শিশুদের জন্য লিখছেন প্রচুর।শিশুদের জন্য লেখা বই গুলো হলো টুনটুনির পাখিস্কুল.ভুত যখন বিজ্ঞানী. কচ্ছপ রাহার রাজপ্রাসাদ.গণিত মামার চামচ রহস্য.তাল রাজার তাল কাহিনী।

বাংলাদেশের সকল বই পাওয়া যাচ্ছে অনলাইন বইয়ের বাজার রকমারি ডট কম, প্রথম আলোর অনলাইন ওয়েবসাইট প্রথমা ডট কম, দারাজ ডট কমে। জনপ্রিয় ই বুক বইঘরে তার বই যেখোনো প্রান্ত থেকে তার পাঠক রা পড়তে পারবেন। তিনি চট্টগ্রাম টেলিভিশনে নিয়মিত আবৃত্তিও করে থাকেন।

তার লিখিত গল্প পিঁপড়ে ও হাতির যুদ্ধ জনপ্রিয় টিভি চ্যানেল দিপ্ত টিভিতে নাটক হিসেবে প্রকাশিত হয়।

তিনি কিছুদিন আগে বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হন।তিনি বলেন,বেগম রোকেয়া আমাদের আইডল।তাঁর চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে আমি গর্বিত।সব চেয়ে বড় কথা তিনিও লেখক ছিলেন।তিনি বলেন,লেখনি দিয়ে বিশ্বে নিজেকে তুলে ধরতে চান।কেমন বাংলাদেশ চান জিজ্ঞেস করা হলে বলেন. একটি সুন্দর বাংলাদেশ চাই।আমি অনেক লেখালেখি করেছি। প্রতিবাদী কবিতাও লিখেছি।একটি দুর্নীতিমুক্ত সুন্দর বাংলাদেশ এর আশা করি আমি।

চট্টগ্রামের মেয়ে হয়ে পুরো বাংলাদেশ ভারত এবং আন্তর্জাতিক অংগনে নিজ লেখা দিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি।লেখালেখিকে আপন ঠিকানা করে আরও সামনে এগিয়ে যেতে চান তুলতুল।

  • Related Posts

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    মাজহারুল ইসলাম।।বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামো উন্নয়ন—ঢাকা শহরের ফ্লাইওভার,মেট্রোরেল,এলিভেটেড এক্সপ্রেসওয়ে,পদ্মা সেতু,বঙ্গবন্ধু টানেল,পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিংবা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল—এসব প্রকল্প শুধু যোগাযোগ ও অর্থনীতির প্রশ্ন নয়; এগুলো রাজনৈতিক ও সামাজিক বিতর্কেরও কেন্দ্রবিন্দুতে পরিণত…

    আসন দাবিতে বাস্তবতা বনাম কল্পনা

    মাজহারুল ইসলাম।।বরিশাল–৫ (সদর) আসন কেয়ামতের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে কিনা—এই প্রশ্ন এখন আর রাজনৈতিক কৌতুক নয়,বরং বাস্তব বিশ্লেষণের অংশ।যেখানে একটি আসন জয়ের ন্যূনতম বাস্তব সম্ভাবনাও দৃশ্যমান নয়,সেখানে ১৪৩টি আসন…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন