মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন

নিজস্ব প্রতিবেদক।।মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে ধর্ষণের শিকার ৮ বছরের শিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনার প্রতিবাদে আজ শুক্রবার জুমার নামাজ শেষে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে মিছিল করেছে মুসল্লিরা।

এ ঘটনায় শিশুটির বড় বোনের স্বামী সজিব ও শ্বশুর হিটু মিয়াকে আটক করেছে মাগুরা সদর থানা পুলিশ।সজিবকে আজ শুক্রবার সকালে এবং হিটু মিয়াকে গতকাল পুলিশ আটক করে।

আজ শুক্রবার সকালে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ‌্যমে শিশুটির মৃত‌্যুর খবর ছড়িয়ে পড়ে।তবে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন এবং শিশুটি এখনো আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন,মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,চার মাস আগে মাগুরা শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নে ফেরদৌস শেখের মেয়ের সাথে হিটু মিয়ার ছেলে সজিবের বিয়ে হয়।স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করা ৮ বছরের মেয়ে বোনের বাড়িতে কয়েক দিন আগে বেড়াতে যায়।গতকাল বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।

এ সময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে তার বড়বোনসহ স্থানীয়রা দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার অবস্থা আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়।সেখান থেকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন