জাতিসংঘ ও ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়া উচিত-ইলন মাস্ক

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ধনকুবের ইলন মাস্ক প্রকাশ্যে জাতিসংঘ এবং উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার ধারণাকে সমর্থন করেছেন।

রোববার (২ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পদক্ষেপের পক্ষে এক পোস্টের জবাবে মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ উপদেষ্টা ইলন মাস্ক মন্তব্য করেন,আমি একমত।’

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকান আইনপ্রণেতারাও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোতে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করার কথা বলেছেন।

গত মাসে সিনেটর মাইক লি জাতিসংঘ থেকে সম্পূর্ণভাবে ওয়াশিংটনকে সরে আসার প্রস্তাব করে।তিনি জাতিসংঘকে ‘অত্যাচারীদের প্ল্যাটফর্ম’ হিসাবে বর্ণনা করেন।কেননা উল্লেখযোগ্য তহবিল সত্ত্বেও সংস্থাটি যুদ্ধ,গণহত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং মহামারি প্রতিরোধে ব্যর্থ হয়েছে।

লি’র মনোভাবের প্রতিধ্বনি করে মাস্ক এক্স-পোস্টে লিখেছেন,আমেরিকা জাতিসংঘ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোকে অনেক বেশি তহবিল সরবরাহ করে থাকে।

২০১৬ সালের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প,জাতিসংঘকে দুর্বল ও অযোগ্য’ আখ্যায়িত করে বলেছিলেন,এটি গণতন্ত্রের বন্ধু নয়।’

গত মাসে ট্রাম্প প্রশাসন ইউক্রেন থেকে রাশিয়ার অবিলম্বে প্রত্যাহারের দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাবের বিরোধিতা করেছিল।

একই মাসে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে ট্রাম্পের মনোনীত এলিস স্টেফানিক জাতিসংঘের ‘আর্থিক চর্চার’ সমালোচনা করেন এবং আন্তর্জাতিক শাসন ব্যবস্থার সংস্কারের জন্য একটি ভিন্ন প্রতিষ্ঠান সৃষ্টির প্রচেষ্টার আহ্বান জানান।

ন্যাটো নিয়েও সংশয় প্রকাশ করেছেন মাস্ক।ফেব্রুয়ারিতে তিনি স্নায়ুযুদ্ধ পরবর্তী যুগে ন্যাটোর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে একটি পূর্ণ পর্যালোচনার আহ্বান জানান।আমেরিকান করদাতারা ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ বহন করছে,যেটির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন মাস্ক।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন