গ্রাহকের হিসাবে ভুল করে চলে গেল ৮১ ট্রিলিয়ন ডলার

অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক এনএ এক মজার কাণ্ড করেছে। বিষয়টি হলো,এক গ্রাহকের হিসাবে পাঠানোর কথা ছিল মাত্র ২৮০ মার্কিন ডলার; কিন্তু সেই সামান্য পরিমাণ অর্থ না পাঠিয়ে ভুলক্রমে তারা ৮১ ট্রিলিয়ন বা ৮১ লাখ কোটি ডলার পাঠানোর বার্তা দিয়েছিল গ্রাহককে।এই ঘটনায় সিটি ব্যাংক বড় ধরনের বিপদে পড়ে যেতে পারত।

এই ঘটনা সাম্প্রতিক নয়,গত বছরের এপ্রিল মাসে তা ঘটেছে,কিন্তু এত দিন তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। শেষমেশ এ ঘটনায় সিটি ব্যাংকের অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং সেই গ্রাহকের হাতেও এত অর্থ যায়নি।

এই লেনদেনের সঙ্গে সম্পৃক্ত দুজন কর্মকর্তা বিষয়টি খেয়াল করতে পারেননি এবং পরের কার্যদিবসে তা স্থানান্তর হয়ে যাওয়ার কথা।শেষমেশ তৃতীয় একজন কর্মকর্তার চোখে ভুলটি ধরা পড়ে।তিনি টের পান ব্যাংকের স্থিতিপত্রে কোনো ধরনের সমস্যা হয়েছে; এই ৮১ ট্রিলিয়ন ডলার অর্থ পাঠানোর পোস্টিং হওয়ার ৯০ মিনিট পর সেই কর্মকর্তা ভুলটি ধরতে পারেন। কয়েক ঘণ্টা পর এই লেনদেন বাতিল করা হয়।
এই ৮১ লাখ কোটি ডলার প্রকৃত অর্থে সেই হিসাবে পাঠানো হয়নি; সিটি ব্যাংকেরও ক্ষতি হয়নি। বিষয়টি ফেডারেল রিজার্ভের কম্পট্রোলার অব দ্য কারেন্সি বিভাগে জানানো হয়। ব্যাংক থেকে অর্থ ছাড় না হলেও বোঝা যায়,সরাসরি বা কাগজে-কলমে লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে এবং ডিজিটাল লেনদেনের গুরুত্ব কতটা।

এ ধরনের ঘটনা প্রতিবছরই কিছু না কিছু হয়। সিএনএনের সংবাদে বলা হয়েছে, ২০২৪ সালে সিটি ব্যাংকেই এ রকম ১০টি ঘটনায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ক্ষতি হয়েছে। এর আগের বছর ছিল ১৩টি ঘটনা। অর্থাৎ গত বছর এই সংখ্যা কিছুটা কমেছে।

গত মাসে সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক ম্যাসন বলেন,কমপ্লায়েন্স বা আইন মান্যতার ক্ষেত্রে সিটি ব্যাংক বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে।বিশেষ করে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আরও বিনিয়োগ করা দরকার বলে তিনি মত দেন।

এসব কারণে সিটি ব্যাংক সম্প্রতি জরিমানারও শিকার হয়েছে। এসব বিষয় ঠিকঠাক সামলাতে না পারার কারণে ব্যাংকটির জরিমানা হয় ১৩ কোটি ৬০ লাখ ডলার। ২০২০ সালে তারা ঝুঁকি ব্যবস্থাপনা ও তথ্যসংক্রান্ত ঘাটতির কারণে ৪০ কোটি ডলার জরিমানা দিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সিটি ব্যাংক এনএ এক মজার কাণ্ড করেছে। বিষয়টি হলো,এক গ্রাহকের হিসাবে পাঠানোর কথা ছিল মাত্র ২৮০ মার্কিন ডলার; কিন্তু সেই সামান্য পরিমাণ অর্থ না পাঠিয়ে ভুলক্রমে তারা ৮১ ট্রিলিয়ন বা ৮১ লাখ কোটি ডলার পাঠানোর বার্তা দিয়েছিল গ্রাহককে।এই ঘটনায় সিটি ব্যাংক বড় ধরনের বিপদে পড়ে যেতে পারত।সূত্র ফাইন্যান্সিয়াল টাইমস

এই ঘটনা সাম্প্রতিক নয়,গত বছরের এপ্রিল মাসে তা ঘটেছে,কিন্তু এত দিন তা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। শেষমেশ এ ঘটনায় সিটি ব্যাংকের অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং সেই গ্রাহকের হাতেও এত অর্থ যায়নি।

এই লেনদেনের সঙ্গে সম্পৃক্ত দুজন কর্মকর্তা বিষয়টি খেয়াল করতে পারেননি এবং পরের কার্যদিবসে তা স্থানান্তর হয়ে যাওয়ার কথা।শেষমেশ তৃতীয় একজন কর্মকর্তার চোখে ভুলটি ধরা পড়ে।তিনি টের পান ব্যাংকের স্থিতিপত্রে কোনো ধরনের সমস্যা হয়েছে; এই ৮১ ট্রিলিয়ন ডলার অর্থ পাঠানোর পোস্টিং হওয়ার ৯০ মিনিট পর সেই কর্মকর্তা ভুলটি ধরতে পারেন।কয়েক ঘণ্টা পর এই লেনদেন বাতিল করা হয়।

এই ৮১ লাখ কোটি ডলার প্রকৃত অর্থে সেই হিসাবে পাঠানো হয়নি; সিটি ব্যাংকেরও ক্ষতি হয়নি।বিষয়টি ফেডারেল রিজার্ভের কম্পট্রোলার অব দ্য কারেন্সি বিভাগে জানানো হয়। ব্যাংক থেকে অর্থ ছাড় না হলেও বোঝা যায়,সরাসরি বা কাগজে-কলমে লেনদেনের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে এবং ডিজিটাল লেনদেনের গুরুত্ব কতটা।

এ ধরনের ঘটনা প্রতিবছরই কিছু না কিছু হয়।সিএনএনের সংবাদে বলা হয়েছে,২০২৪ সালে সিটি ব্যাংকেই এ রকম ১০টি ঘটনায় এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ক্ষতি হয়েছে।এর আগের বছর ছিল ১৩টি ঘটনা। অর্থাৎ গত বছর এই সংখ্যা কিছুটা কমেছে।

গত মাসে সিটি ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক ম্যাসন বলেন,কমপ্লায়েন্স বা আইন মান্যতার ক্ষেত্রে সিটি ব্যাংক বেশ কিছু ব্যবস্থা নিচ্ছে।বিশেষ করে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রে আরও বিনিয়োগ করা দরকার বলে তিনি মত দেন।

এসব কারণে সিটি ব্যাংক সম্প্রতি জরিমানারও শিকার হয়েছে। এসব বিষয় ঠিকঠাক সামলাতে না পারার কারণে ব্যাংকটির জরিমানা হয় ১৩ কোটি ৬০ লাখ ডলার। ২০২০ সালে তারা ঝুঁকি ব্যবস্থাপনা ও তথ্যসংক্রান্ত ঘাটতির কারণে ৪০ কোটি ডলার জরিমানা দিয়েছিল।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন