ময়মনসিংহে কলসিন্দুরের ৮ নারী ফুটবলারদের জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা

ময়মনসিংহ প্রতিনিধি।।আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) তারিখ জেলা পুলিশ, ময়মনসিংহ সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ – ২০২২ এর চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহের কলসিন্দুরের ৮ ফুটবলারকে সংবর্ধনা প্রদান করে।সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ফুটবলারদের ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ মহোদয়।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম, পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহতেশামূল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ, সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, সহ-সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, ময়মনসিংহ; এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল, সভাপতি, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন এবং মাসুদ রানা আহম্মেদ, সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা ফুটবল এসোসিয়েশন।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে কৃতি ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তাদের হাতে ক্রেস্ট এবং আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উক্ত নারী ফুটবলারদের গড়ার কারিগর কৃতি ফুটবল কোচ মোঃ মফিজ উদ্দিন সহ পাঁচ জন কৃতি ফুটবল কোচকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রধান অতিথি মহোদয় সাফ চ্যাম্পিয়নশিপ জয় করায় ফুটবলারদের অভিনন্দন জানান। তিনি যেকোনো প্রয়োজনে ফুটবলাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় সাফ চ্যাম্পিয়নশিপ জয় করায় কলসিন্দুরের ফুটবলারদের অভিনন্দন জানান।

তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাত ধরে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হচ্ছে। নারী ফুটবলারদের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নতুন মাত্রা পাবে বলে তিনি মনে করেন। তিনি বলেন ময়মনসিংহ জেলা পুলিশ প্রথম থেকেই এই নারী ফুটবলারদের পাশে ছিল। ভবিষ্যতেও যেকোন প্রযোজনে জেলা পুলিশ তাদের পাশে থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উক্ত ফুটবলারদের মেন্টর জনাব মিনতি রানী শীল, প্রধান শিক্ষক, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জনাব মালা রানী সরকার, সহকারী অধ্যাপক, কলসিন্দুর সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়; কৃতি ফুটবল কোচ জনাব মোঃ মফিজ উদ্দিন; খেলোয়ারদের মধ্যে সহ-অধিনায়ক মারিয়া মান্দা এবং সানজিদা আক্তার বক্তব্য রাখেন।

এসময় ফুটবলারদের পরিবারের সদস্যবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবর্গ, সাংবাদিকগণ ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে কৃতি ফুটবলারদের ময়মনসিংহ পুলিশ অফিসার্স মেস হতে ঘোড়ার গাড়িযোগে ব্যান্ড পার্টি সহকারে সাড়ম্বড়ে পুলিশ লাইনসে্ অনুষ্ঠানস্থলে নিয়ে আসা হয়। পুলিশ অফিসার্স মেসে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য আজকের অনুষ্ঠানের সংবর্ধনাপ্রাপ্ত খেলোয়াড়গণ হলেন মারিয়া মান্দা, শামসুন্নাহার, সানজিদা আক্তার, সাজেদা খাতুন, মার্জিয়া, তহুরা খাতুন, শামসুন্নাহার-জুনিয়র এবং শিউলি আজিম। যেসকল কৃতি কোচদের সম্মাননা জানানো হয় তারা হলেন মোঃ মফিজ উদ্দিন, জনাব সালাহ উদ্দিন আহম্মদ, মোঃ বোরহান উদ্দিন, জনাব মোঃ মকবুল হোসেন এবং মোঃ জুয়েল মিয়া।

  • Related Posts

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    নিজস্ব প্রতিবেদক।।জামিননামা ছাড়াই ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার তিন আসামিকে ছেড়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে।গত মঙ্গলবার ঘটনাটি ঘটলেও আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিষয়টি প্রকাশ্যে আসে। এ…

    ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

    ময়মনসিংহ প্রতিনিধি।।ময়মনসিংহের ত্রিশালে মহুয়া কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে।রবিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ধলা রেলস্টেশনের আউটার এলাকায় ঘটনাটি ঘটে। গফরগাঁও…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন