৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক।।শর্তসাপেক্ষে ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে পদোন্নতি দিচ্ছে অন্তর্বর্তী সরকার।গত ২৬ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সরকারের এ সিদ্ধান্ত বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেয়া হয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ৭৬৪ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাকে সরকারি চাকরিতে পুনঃবহাল না করা এবং ভবিষ্যতে তারা কখনো পুনঃর্বহালের দাবি করতে পারবে না— এমন শর্তে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

অবসরপ্রাপ্ত এই কর্মকর্তাদের ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে ‘স্ট্যাগার্ড ওয়ে’তে শুধু বকেয়া বেতন বাবদ ২১ কোটি টাকা দেয়া হবে।একই শর্তে পর্যায়ক্রমে তাদের বকেয়া আনুতোষিক ও পেনশন বাবদ অর্থ বরাদ্দ দেয়া হবে।এক্ষেত্রে সরকারি ব্যয়ে কৃচ্ছ্রতা সাধনের বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন সিদ্ধান্ত গ্রহণের ১৫ দিনের মধ্যে এবং সম্পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রতি মাসের ৪ তারিখে মন্ত্রিপরিষদ বিভাগের মনিটরিং সাব-ডিভিশনে পাঠানোর নির্দেশেনা দেয়া হয়েছে চিঠিতে।

গত ২৪ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবসরোত্তর কর্মকর্তাকে পদন্নোতি দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

অর্থবিভাগ থেকে জানা গেছে,ভূতাপেক্ষ পদোন্নতি বাস্তবায়নে বকেয়া বেতন,আনুতোষিক,পেনশন বাবদ এককালীন আনুমানিক ৪২ কোটি টাকা এবং পরে পেনশন বাবদ বার্ষিক অতিরিক্ত ৪ কোটি টাকা বরাদ্দ প্রয়োজন হতে পারে।

২০০৯ সাল থেকে গত ৪ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে সরকারি চাকরিতে নানাভাবে বঞ্চনার শিকার এবং এ সময়ের মধ্যে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নের জন্য গত ১৬ সেপ্টেম্বর কমিটি গঠন করা হয়েছিল।কমিটির প্রধান ছিলেন সাবেক অর্থসচিব এবং বিশ্বব্যাংকে বাংলাদেশের সাবেক বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খান। ১০ ডিসেম্বর কমিটি তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান,কমিটির কাছে মোট ১৫৪০টি আবেদন জমা পড়েছিল।এরমধ্যে মারা যাওয়া কর্মকর্তাদের পক্ষে তাদের পরিবারের সদস্যদের করা ১৯টি আবেদন ছিল।যাচাই–বাছাই করে কমিটি সচিব পদে ১১৯ জন, গ্রেড-১ (সচিবের সমান বেতন গ্রেড)–এ ৪১ জন,অতিরিক্ত সচিব পদে ৫২৮ জন,যুগ্ম সচিব পদে ৭২ জন ও উপসচিব পদে ৪ জনকে পদোন্নতির সুপারিশ করে।

যেহেতু তারা অবসরে গেছেন,সে জন্য তাদের ‘ভূতাপেক্ষ’ পদোন্নতি দেওয়ার সুপারিশ করেছিল কমিটি।

এই ৭৬৪ কর্মকর্তার মধ্যে কমিটি ৯ জনকে চার ধাপ,৩৪ জনকে তিন ধাপ,১২৬ জনকে দুই ধাপ ও ৫৯৫ জনকে এক ধাপ পদোন্নতি দেয়ার সুপারিশ করেছে।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন