মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন-শেহবাজ শরিফ

অনলাইন ডেস্ক রিপোর্ট।।মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে পরমাণু কর্মসূচি অব্যাহত রাখার হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

তিনি বলেন, “পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই। ”

এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়েও কোনও আপস করা হবে না বলেও জানান শেহবাজ শরিফ।

মঙ্গলবার পাকিস্তানের মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে এসব মন্তব্য করেন।

তিনি বলেন,“পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি একেবারে প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে নেওয়া হয়েছে।আগ্রাসনের জন্য এই অস্ত্র ব্যবহার করা হবে না। ”

দেশের নিরাপত্তা রক্ষায় শক্তিশালী এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জোর দেন তিনি।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমপ্লেক্স ও অন্যান্য সংস্থার ওপর সম্প্রতি যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন শেহবাজ।

তিনি বলেন,পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর যুক্তরাষ্ট্রের এই ধরনের পদক্ষেপের বৈধ কোনও কারণ নেই।

মন্ত্রিসভার বৈঠকে শেহবাজ বলেছেন,“পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।তবে একটি বিষয় স্পষ্ট,এই কর্মসূচি আমার বা কোনও রাজনৈতিক দলের নয়।এটি দেশের ২৪ কোটি মানুষের।

এই কর্মসূচি পাকিস্তানিদের পছন্দের।পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনও আপস করা হবে না।পুরো জাতি এই ইস্যুতে ঐক্যবদ্ধ। ”

এর আগে,গত সপ্তাহে দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পাকিস্তানি চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়ে বলা হয়, পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ক্রমবর্ধমান বিস্তারের হুমকির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাহী আদেশ অনুযায়ী নিষেধাজ্ঞার জন্য চারটি সংস্থাকে মনোনীত করছে।

গণবিধ্বংসী অস্ত্রের বিস্তারকারী এসব সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র।

কিছুদিন আগে পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচির সরঞ্জাম ও উপকরণ সরবরাহের অভিযোগে চীনা ও বেলারুশিয়ান কয়েকটি সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর।তবে ওই সময় যুক্তরাষ্ট্রের তোলা অভিযোগ অস্বীকার করে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের দ্বৈত নীতি নিয়েও প্রশ্ন তোলে ইসলামাবাদ।সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন