বাজারে স্বস্তি ফেরাতে খেজুর, চিনি, পেঁয়াজ, ডিম, আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর,চিনি,পেঁয়াজ,ডিম,আলু, ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেছেন,বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের রাজস্ব ভবনে জাতীয় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন,ভ্যাট সম্পর্কে সচেতনতা বাড়াতে ভ্যাট দিবস পালন করা হয়।

এজন্য সোশ্যাল মিডিয়া,টিভি বিলবোর্ডে ভ্যাট সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।এবারের প্রতিপাদ্য ভ্যাট দেব জনে জনে,অংশ নেব উন্নয়নে।

তিনি বলেন,দেশকে গড়তে রাজস্ব আদায়ের বিকল্প নেই।গত জুলাই অভ্যুত্থানে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হয়েছে।

এরপর বাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম।এ পরিস্থিতিতে পণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতায় রাখতে ও বাজারে স্বস্তি ফেরাতে খেজুর,চিনি, পেঁয়াজ,ডিম,আলু,ভোজ্যতেল ও চালে শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে।বাজার পরিস্থিতি উন্নতি হলে করহার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।

নিত্যপণ্যে ছাড় দেওয়ার পর পরই প্রচার-প্রচারণাও চালানো হয়েছে।

তবে,সব ক্ষেত্রে পুরোপুরি সুফল মেলনি।অবশ্য ডিম-আলুর বাজারে সুফল দেখা গেছে।যদিও আন্তর্জাতিক বাজারে দামের ঊর্ধ্বগতির কারণে দাম কমাতে পারছেন না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।দাম কমাতে চেষ্টা চলমান রয়েছে।
দাম সহনীয় করতে সবাইকে সচেতন হতে হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন,বাজারে অনিয়মের প্রতিবাদ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও ভোক্তা অধিকারের পাশাপাশি জনগণকেও আওয়াজ তুলতে হবে।

  • Related Posts

    বাকিতে এলপিজি আমদানির সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক-সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত ঋণসুবিধা পাবেন আমদানিকারকরা

    নিজস্ব প্রতিবেদক।।তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণসুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক।এখন থেকে এলপিজি আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাকিতে বা ঋণের মাধ্যমে গ্যাস আমদানির সুযোগ পাবেন ব্যবসায়ীরা। সোমবার…

    নির্ধারিত দামের বাইরে সিলিন্ডার গ্যাস: ১৩০৬ টাকার এলপিজি বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়-নিয়ন্ত্রণহীন বাজার, নজরদারির ঘাটতিতে ভোক্তা জিম্মি

    নিজস্ব প্রতিবেদক।।সরকার নির্ধারিত দামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে।বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক ঘোষিত সর্বশেষ মূল্য অনুযায়ী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন