পুলিশের আরো ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ পুলিশের আরো ৯ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক নয়টি প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

অবসরে যাওয়া সবাই সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা।এর আগেও অন্তর্বর্তী সরকার কয়েক ধাপে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপনগুলোতে সই করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে,বিসিএস (পুলিশ) ক্যাডারের সদস্যদের সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হলো।তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-বিএমপির সহকারী পুলিশ কমিশনার এম আর শওকত আনোয়ার ইসলাম,সিআইডির সহকারী পুলিশ সুপার মো. সেলিম হোসেন,এসএসএফের সহকারী পুলিশ সুপার মো. এনায়েত হোসেন,র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. মতিউর রহমান, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. নাসির উদ্দিন ভূঁয়া, র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. জামাল উদ্দিন, এপিবিএনের সহকারী পুলিশ সুপার জোবাইরুল হক এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন