৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের চেষ্টা করা হচ্ছে-পিএসসি

নিজস্ব প্রতিবেদক।।৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি চলতি সপ্তাহে প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।তবে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত করা হয়নি।পিএসসি সূত্রে জানা গেছে,৪৭তম বিসিএসের জন্য জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো চাহিদা যাচাইয়ের কাজ প্রায় শেষ হয়েছে।আগামীকাল রবিবার অবশিষ্ট কাজ শেষ করা হতে পারে।এরপর বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

এ বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের চেষ্টা করা হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের নির্দিষ্ট দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ৪৭তম বিসিএসে ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে ৩ হাজার ৭০১ জন নিয়োগ দেওয়া হতে পারে।এর মধ্যে ক্যাডার নিয়োগ হবে ৩ হাজার ৪৬০ জন।আর নন-ক্যাডারের চাহিদা রয়েছে ২৬১ জনের।তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্রের তথ্য অনুযায়ী,স্বাস্থ্য ক্যাডারে সর্বোচ্চ ১ হাজার ১৮১ সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে। উল্লেখযোগ্য অন্যান্য সংখ্যার মধ্যে রয়েছে শিক্ষা ক্যাডারে ৯৩৮ জন, প্রশাসনে ২০০,পুলিশে ১০০,কাস্টমসে ৫০,আনসারে ৫০, ট্যাক্সে ৫০ এবং পররাষ্ট্র,বন,রেল,কৃষি ও মৎস্যসহ অন্যান্য ক্যাডারে ৯৫১ জন।

এদিকে গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি।এ বছরের ৯ মে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়।এতে উত্তীর্ণ হন ১০ হাজার ৬৩৮ প্রার্থী।৪৬তম বিসিএসের প্রিলিমিনারিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন।পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন।উপস্থিতির হার ৭৫।এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ ও সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে।বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন