বিএনপির সাবেক এমপি ফরহাদের ওপর বোমা হামলার ঘটনায় হারুন মোল্লা সহ ৪১জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক।।২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনে বিএনপির প্রার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে শ্রীপুর ইউপির চেয়ারম্যান হারুন অর রশীদ মোল্লা সহ আওয়ামী লীগের ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। হামলার শিকার প্রার্থী মেজবাহ উদ্দিন ফরহাদ বাদী হয়ে ৩ নভেম্বর মেহেন্দিগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

এই মামলায় বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা এবং পৌর আওয়ামী লীগের ১১ নেতার নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২০-৩০ জনকে।

বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান।তিনি জানান,গত ৩ নভেম্বর মামলাটি নথিভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে। তবে এ মামলায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আসামিরা হলেন-মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ মোল্লা,পৌরসভার সাবেক কাউন্সিলর মনির জমাদ্দার,আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মিন্টু জমাদ্দার,গনি জমাদ্দার,জাকির জমাদ্দার, আমির হোসেন চৌকিদার,রাকিব পোদ্দার,আলী সরদার. বাহাউদ্দিন ঢালী,মো. মনির ও হাসান জোমাদ্দার,আমির হোসেন গাজী, মাহমুদ বেপারী, হুমায়ূন গাজী, মোঃ হাফেজ খান।এরা সবাই মেহেন্দিগঞ্জ উপজেলার চুনারচর,চাঁনপুর,শ্রীপুর,চরহোগলা,মিয়ারচর এলাকার বাসিন্দা এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

মামলায় অভিযোগ করা হয়,২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন মেজবাহ উদ্দিন ফরহাদ। তিনি ২০১৮ সালের ২৮ নভেম্বর দুপুরে নেতাকর্মীদের নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়নপত্র দাখিল শেষে ফেরার পথে উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির প্রার্থী ফরহাদের ওপর হামলা করে। তখন তারা পিস্তল দিয়ে গুলিবর্ষণ ও বোমা বিস্ফোরণ করে।বোমার স্প্লিন্টারের সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে থাকা ৫ নেতাকর্মী আহত হন।এসময় নেতাকর্মীদের সঙ্গে থাকা টাকা, মোবাইল সেট ছিনতাই করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন