জিওধরায় মাহাবুব হত্যা চেষ্টা কারীরা ১৫দিনেও অধরা!

বন্দর(নারায়ণগঞ্জ)প্রতিনিধি।।নারায়ণগঞ্জ বন্দরের জিওধরায় মাহাবুব(৪০)কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার চেষ্টা মামলার এখনো কোন অগ্রগতি হয়নি!

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) লোমহর্ষক এ ঘটনার ১৫দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যা চেষ্টাকারীদের অদ্যাবধি কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ!

ভয়ংকর আসামীরা গ্রেপ্তার না হওয়ায় আহত মাহবুব হোসেনের পরিবারে চরম শংকা বিরাজ করছে।এদিকে আহত মাহবুবের অবস্থার কিছুটা উন্নতি ঘটলেও এখনো আশংকা মুক্ত হয়নি বলে জানিয়েছেন আহতের মা হাসিনা প্রকাশ মহিতুন বেগম।

সূত্র মতে,বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর গ্রামের মৃত বীরমুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের ছেলে মাহাবুব হোসেনের সঙ্গে পার্শ্ববর্তী জিওধরা গ্রামের মৃত জমির প্রধানের ছেলে আলতাফ প্রধান,তার পুত্র দীন ইসলাম,আতাউর,মানিক,সাদ্দাম,বাদশা গংয়ের দীর্ঘ দিন ধরে সামাজিকসহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল।

১১ সেপ্টেম্বর বুধবার সন্ধা সাড়ে ৬টায় মাহাবুব জিওধরা চৌরাস্তা হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে রিফাতের ফ্ল্যাক্সিলোডের দোকানে পৌঁছামাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা আলতাফ প্রধানের নির্দেশে তার ছেলে দীন ইসলাম,আতাউর,মানিক,সাদ্দাম,বাদশা ও এমদাদ মিয়ার ছেলে সজিবসহ অজ্ঞাতনামা ৪/৫জন চাইনিজ কুড়াল,রামদা,চাপাতি ও লোহার রড নিয়ে তার গতিরোধ করে।এ সময় কিছু বুঝে ওঠার আগে উল্লখিতরা মাহাবুবকে দফায় দফায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা নিশ্চিত ভেবে চলে যায়।পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজধানীর রাজারবাগ জিকে হসপিটালের আইসিউতে ভর্তি করেন।

এ ঘটনায় প্রথমে আহত মাহাবুবের মাতা হাসিনা প্রকাশ মহিতুন বেগম বাদী হয়ে ৮জনের নাম উল্লেখ করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।যার নং ১৮(৯)২৪ইং।

এদিকে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে একটি চক্র ওই মামলায় একজন সাংবাদিক ও তার মূর্মর্ষ ভাইকে আসামী এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন