জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

বরিশালে বিএনপি নেত্রী শিরীন বাড়ি দখল করেনি’

বরিশাল প্রতিনিধি॥দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে বিএনপি নেত্রী সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরীন এর বিরুদ্ধে বাড়ি দখলের বিষয়টি সত্য নয়। এ বি এম সালাউদ্দিন খাঁন সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করিয়েছেন।এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন মারিয়া মুন্নি।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বরিশাল সদর রোড কাকলীর মোড় সংলগ্ন সোবাহান কম্পলেক্স এর ২য় তলায় গার্ডেন ইন রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লিখিত বক্তব্যে মারিয়া মুন্নি বলেন,আমি নগরীর ব্রাউন কম্পাউন্ড এলাকার বাসিন্দা।আমার প্রতিবেশী আ ব ম মহিউদ্দিন খাঁন চৌধুরী ও সাদিয়া আক্তার ডালিয়া।তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি সহ নীচ তলা সম্পূর্ণ ফ্লাট বিক্রিব জন্য প্রস্তাব দিলে,আমি আমার বাবাকে উক্ত ফ্লাট ক্রয়ের জন্য জানাই।আমার বাবা,মা,ভাই ও বোন প্রায় ১৮ বছর ধরে আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছে।ভিসা সংক্রান্ত জটিলতার কারণে উক্ত সময়ে তারা দেশে আসতে পারেনি। তাদের পাঠানো অর্থে এবং পরিবারের সম্মতিতে ২০১৯ সালের ২০ নভেম্বর উক্ত জমি সহ ফ্লাটটি আমি আমার নিজের নামে ক্রয় করি।তারপর গত ৫ বছর ধরে জমি সহ ক্রয়কৃত ফ্লাটটিতে আমি ও আমার পরিবার বসবাস করে আসছি।

নগরীতে আমার ক্রয়কৃত সম্পত্তি হল- মৌজাঃ বগুড়া আলেকান্দা,জে.এল নং-৫০,এস এ খতিয়ান নং-১২২২৮, মোট জমির পরিমান ৩ শতাংশ ও উপরিস্থিত ২য় তলা সম্পূর্ণ ও ৩ তলার অর্ধেক নির্মিত যাহার মধ্যে আমার খরিদ ও ভোগকৃত সম্পত্তি জমির পরিমান ১ শতাংশ এবং নিচ তলা সম্পূর্ণ ও ৩য় তলার অর্ধেক।

মুন্নি আরো বলেন,উক্ত বিল্ডিং এর ২য় তলায় বিক্রেতাদের এক ভাই মৃত. মনিরুল ইসলাম কামাল এর পরিবার বসবাস করছেন।বাড়ী দখলের তথ্যটি মিথ্যা ও ভিত্তিহীন বলে আমি বরিশাল পুলিশ কমিশনার,সদর কোতয়ালী মডেল থানা, বিভাগীয় কমিশনার,বাংলাদেশ সেনাবাহিনী ও বরিশাল প্রেস ক্লাব বরাবর সহযোগীতার আবেদন করেছি।একটি মহল এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন এর রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার জন্য উক্ত এ বি এম সালাউদ্দিন খাঁন কে দিয়ে এই অপপ্রচার চালাচ্ছে।

এ বি এম সালাউদ্দিন খাঁন এর পারিবারিক দ্বন্দ্বের কারণে তারই এক ভাই বরিশাল যুগ্ম জজ আদালতে একটি মোকদ্দমা দায়ের করেন।যার মামলা নং-১১৩/২০১৯।বিজ্ঞ আদালতে মামলাটি এখনও চলমান রয়েছে।এ বি এম সালাউদ্দিন খাঁন দীর্ঘ ৪০ বছর ধরে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন।তার বাড়ী দখলের তথ্যটি ভিত্তিহীন।তিনি সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুন্নি বলেন,দেশের বিভিন্ন প্রিন্ট ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদের অনুকূলে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষ বরাবর ‘শিরীনের বাড়ী দখলের তথ্যটি ভিত্তিহীন’ সেই মর্মে কোন প্রতিবাদ বা লিখিত আবেদন করেননি।বিষয়টি তিনি (মুন্নি) সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন বলে ব্যক্ত করেন।ওয়ারিশগণের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব বা মামলা থাকলে সেই জমি ক্রয় করেছিলেন কিভাবে?এমন প্রশ্নে মুন্নি বলেন,পারিবারিক বন্টন নামা বা বাটোয়ারা রয়েছে।সেই বন্টন নামার অনুকূলে জমি ক্রয়-বিক্রয় হয়েছিল। বন্টন নামটি বাসায় রয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয়-স্থানীয় প্রিন্ট পত্রিকাও অনলাইন নিউজ পোর্টালের বরিশালের সাংবাদিকবৃন্দ।