কাউন্সিলর শাহিনের সেচ্ছাচারিতায় বিপাকে বিসিসি

রবিউল ইসলাম রবি॥পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমে বাঁধা সহ নিয়ম বর্হিভূত নগরীর পরেশ সাগর মাঠের চারপাশে মিশ্রিত মাটি ইট ও পাথরের খোয়া ফেলে রাখার অভিযোগ উঠেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) এর ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন শিকদারের বিরুদ্ধে।

বিষয়টিতে বিসিসি ও জেলা প্রশাসক কার্যালয় কর্তৃপক্ষ নীরব থাকায় স্থানীয় অনেক জনমনে জেগে উঠেছে নানা প্রশ্ন।কেউ বলছেন,পরেশ সাগর মাঠে ভবন ভাঙ্গচুরের পর অবশিষ্ট ইট, পিলার,পাথর ও মাটির টুকরো ফেলে স্থান দখল করে রেখেছে কাউন্সিলর শাহিন শিকদার।আবার কেউ বলছেন,এ সকল মিশ্র পদার্থ দিয়ে মাঠটি সংস্কার করা হলে খেলাধুলার সময় শিক্ষার্থীদের অঙ্গহানি হতে পারে।

জানতে চাইলে উপরোক্ত বিষয় সম্পর্কে কাউন্সিলর শাহিন শিকদার বলেন,মাটির মধ্যে মিশ্রিত ইট ও পাথরের টুকরোগুলো সরিয়ে প্রথমে মাটি দেয়ার পর বালি ফেলে পরেশ সাগর মাঠটি নিজ উদ্যাগে সংস্কার করতে চেয়েছিলাম। পরে জানতে পারলাম বিসিসি’র উদ্যাগে এই স্থানে কিছু নির্মাণ হবে।যে স্থানে বিসিসি মেয়র সাহেবের উদ্যাগে নতুন স্থাপনা নির্মিত হবে সেখানে আমার নিউ উদ্যাগে কোন কার্যক্রম থাকার প্রশ্নই উঠে না।

আর মশা নিধনের একটি ফগার মেশিন ব্যক্তিগতভাবে ২০১১ সাল থেকে ব্যবহার করে আসছেন তিনি।কতটুকু স্পেসে কি পরিমাণ ওষুধ লাগে তা জানেন।তাই কর্মীদের মশা নিধনের জন্য পরিমাণ মতই ওষুদ দিতে বলেছি।পরিমাণ মত না দিতে পারলে দেয়ার দরকার নেই বলেছিলেন বলে জানান। পরিচ্ছন্নতা কর্মীদের বাঁধা দেয়ার প্রশ্নই উঠে না।

বিসিসি’র মশা নিধন ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন,বিসিসি’র নির্দেশানুযায়ী পরিমাণ মত নগরীর সকল ওয়ার্ডে মশা নিধনের ওষুদ দেয়া হয়।কিন্তু সেখানে ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর অযুক্তিকভাবে বরাদ্দের চেয়ে বেশি দাবী করেন।বিষয়টি সম্পর্কে ঊধ্বর্তন কর্মকর্তাকে জানিয়েছেন বলে জানান তিনি।

অপরদিকে,পরিচ্ছন্নতা কার্যক্রমে বাঁধা বিঘ্ন অতিক্রম করে নগরীর ১৬ নম্বর ওয়ার্ডে কাজ করতে হয় বলে জানান একাধিক পরিছন্ন কর্মী।নাম বললে চাকুরী থাকবে না বলে জানান ভুক্তভোগী পরিছন্ন কর্মীরা।বিসিসি’র সহকারী পরিছন্নতা কর্মকর্তা মো: ইউসুফ আলী জানান,শ্রমিকদের কাছ থেকে এখন পর্যন্ত তিনি কোন অভিযোগ পাননি।

পরেশ সাগর মাঠ সম্পর্কে বরিশালের জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন,বিষয়টি সম্পর্কে তার জানা নেই।খোঁজ নেয়ার পর বিষয়টি সম্পর্কে বলতে পারবেন তিনি।

বিসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন বলেন,পরেশ সাগর মাঠের চারপাশে কি আছে তা জানা নেই। তবে জিলা স্কুলের প্রধান শিক্ষক এবং বরিশাল জেলা পুলিশ সুপারকে বিসিসি’র পক্ষ থেকে জানানো হয়েছে পরেশ সাগর মাঠ সংলগ্ন স্থানে সৌন্দর্য বর্ধন কার্যক্রমের উদ্যাগ নেয়ার প্রস্তুতি চলছে।

পরেশ সাগর মাঠের পাশে থাকা শিক্ষার্থী রাসেল,চঞ্চল , রাব্বী,সজল,আয়নাল ও নয়নসহ ১০/১২ জনে জানান, এই মাঠে চারপাশে এখন ইট মাটি ও পাথরে খানাখন্দে ভরা। জনপ্রিয় খেলার মাঠটি এখন আর খেলার উপযোগী নেই। শুনেছি,মাঠটি সংষ্কারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছিল।তারপর কি হয়েছে জানি না।কিন্তু এই সব মিশ্রিত পদার্থ দিয়ে মাঠটি সংস্কার করা হবে কিনা তাও জানি না। যদি করা হয় তাহলে মাঠে খেলাধুলা করা অসম্ভব হয়ে উঠবে।

  • Related Posts

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    মেহেন্দিগঞ্জ(বরিশাল) প্রতিনিধি।।বরিশাল-৪ (হিজলা–মেহেন্দিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রাজিব আহসানের পক্ষে মাঠে নেমেছেন বরিশাল জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ। শনিবার (৩১ জানুয়ারি) দিনভর মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও…

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    বরিশাল প্রতিনিধি:বরিশালের দক্ষিণ লেকান্দা এলাকায় অবস্থিত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে সরকারি নির্ধারিত মূল্যে বিভিন্ন রক্ত,মূত্র ও অন্যান্য ল্যাব পরীক্ষার তালিকা প্রকাশ করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে,রোগীদের স্বল্প খরচে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন