দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলারে উঠেছে

নিজস্ব প্রতিবেদক।।আইএমএফের ঋণের তৃতীয় কিস্তিসহ প্রায় ২ বিলিয়ন ডলারের ঋণ পেয়ে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলারে উঠেছে।এছাড়া বাংলাদেশ ব্যাংকের পদ্ধতিতে হিসাব করে রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলারে।

গত বুধবার রিজার্ভ ছিল ১৯ দশমিক ৪৭ ও ২৪ দশমিক ৬৩ বিলিয়ন ডলার।এরপর বৃহস্পতিবার রিজার্ভের নতুন হিসাব উঠে আসে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়ে বলেন,আইএমএফের ঋণের তৃতীয় কিস্তির ১ দশমিক ১৫ বিলিয়ন ডলার আমরা পেয়েছি। কোরিয়া,বিশ্বব্যাংক,আইডিবির উৎস থেকে ৯০ কোটি ডলার এসেছে।সব মিলিয়ে চূড়ান্ত হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১৫ বিলিয়ন ডলার।

তবে আইএমএফের পদ্ধতিতে হিসাব অনুযায়ী,গত বুধবার দেশের রিজার্ভের পরিমাণ ছিল ১৯ দশমিক ৪৭ বিলিয়ন ডলার।সে হিসাবে বৃহস্পতিবার তহবিল যোগ হয়ে তা দাঁড়িয়েছে ২১ দশমিক ৮৯ বিলিয়ন ডলারে।

২০২১ সালের আগস্টে দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছিল।তবে বিভিন্ন কারণে বর্তমান পর্যায়ে এসে নেমেছে।এ কারণে আইএমএফ থেকে ৪৭০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার।বাংলাদেশ ওই ঋণের তৃতীয় কিস্তি পেয়েছে গতকাল বৃহস্পতিবার।

  • Related Posts

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ডেস্ক রিপোর্ট।।বাংলাদেশের অর্থনীতিতে গত দেড় দশকের সবচেয়ে বড় পরিবর্তন দুটি সূচকে স্পষ্ট—একদিকে শেখ হাসিনা সরকারের আমলে মানুষের মাথাপিছু আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে,অন্যদিকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে মাথাপিছু ঋণের বোঝা দ্রুত…

    উন্নয়ন নেই, তবু ঋণ বাড়ছে—বাংলাদেশের বাস্তবতায় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক চ্যালেঞ্জ

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বড় কোনো নতুন উন্নয়ন প্রকল্প অনুমোদন না হলেও রাষ্ট্রীয় ঋণের পরিমাণ দ্রুত বৃদ্ধি পেয়েছে।এই বাস্তবতা শুধু অতীত সরকারের নেওয়া সিদ্ধান্তের উত্তরাধিকার নয়,বরং বর্তমান…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন