আটটি মেগা প্রকল্পের মধ্যে তিনটি আগামী জুনে শেষ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক।।দেশের ফাস্টট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত প্রকল্পগুলোর মধ্যে তিনটি প্রকল্প আগামী মাসেই শেষ হচ্ছে।ফলে নতুন অর্থবছরের উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এ তিন প্রকল্প।প্রকল্পগুলো হলো পদ্মা বহুমুখী সেতু; পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প এবং দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন।

এরই মধ্যে এই তিন প্রকল্পের উদ্বোধন হয়ে গেছে।এখন আনুষ্ঠানিকভাবে প্রকল্প শেষ করা বাকি।প্রকল্পগুলো চালু হলেও টুকটাক কিছু কাজ চলমান থাকে,যেমন প্রাথমিক রক্ষণাবেক্ষণ,ঠিকাদারের বকেয়া বিল পরিশোধ ইত্যাদি।এসব কাজ শেষে আগামী বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বই থেকে এসব প্রকল্প বাদ দেওয়া হবে।

অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সরকার দেশের আট মেগা প্রকল্পকে ফাস্টট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করে।এসব প্রকল্প একাধিক দফা সংশোধনের জন্য একদিকে সময় বেড়েছে,অন্যদিকে বেড়েছে খরচও।ফাস্টট্র্যাক প্রকল্পের তালিকায় থাকা আটটি প্রকল্পের মধ্যে তিনটি আগামী জুনে শেষ হচ্ছে।বাকি পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি শেষ হবে ২০২৫ সালে এবং দুটি শেষ হবে ২০২৬ সালে।

প্রকল্পের দলিল অনুসারে,আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে শেষ হবে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেল নির্মাণ (লাইন-৬); রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র; পায়রা গভীর সমুদ্রবন্দর প্রকল্প। ২০২৬ সালে শেষ হবে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎকেন্দ্র এবং রামপাল বিদ্যুৎকেন্দ্র।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন,পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ হিসাবে,ফাস্টট্র্যাক প্রকল্পের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি পদ্মা সেতুতে।প্রকল্পটি আগামী জুনের মধ্যে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে,এখন কোনো কাজ বাকি নেই। অন্যদিকে সবচেয়ে কম অগ্রগতি রূপপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে। এই প্রকল্পের অগ্রগতি মাত্র ৬৫ শতাংশ। বাকি প্রকল্পগুলোর অগ্রগতি ৭৬ থেকে ৯৬ শতাংশের মধ্যে।

এ বিষয়ে সাবেক সচিব ও বড় অবকাঠামোবিশেষজ্ঞ মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন,বর্তমানে অর্থনীতিতে একটি বিশেষ পরিস্থিতি চলছে।এমন অবস্থায় বাস্তব পরিস্থিতি বিবেচনায় কোনো প্রকল্প আপাতত স্থগিত (অ্যাবানডেন্ড) করা উচিত,আবার কোনোটির বাস্তবায়ন বিলম্বিত করা উচিত।’ তাঁর মতে,পায়রা গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্পটি আপাতত স্থগিত করা উচিত।আবার রূপপুর বা মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো প্রকল্প পিছিয়ে দেওয়া দরকার।তবে জনস্বার্থ বিবেচনায় মেট্রোরেল প্রকল্পটি দ্রুত শেষ করা উচিত।

পদ্মা সেতু
বর্তমান সরকারের নেওয়া সবচেয়ে বড় অগ্রাধিকার প্রকল্প পদ্মা সেতু। ২০২২ সালের জুনে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। তবে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে শেষ হবে আগামী জুনে। গত মার্চেই প্রকল্পটির কাজ প্রায় শতভাগ শেষ হয়ে গেছে। ২০০৯ সালে প্রথম পদ্মা সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়। পরে একাধিকবার সংশোধনের পর এখন ব্যয় দাঁড়িয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি টাকায়।

পদ্মা সেতু রেল সংযোগ
রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপন করতে এই প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের খরচ ৩৯ হাজার ২৪৯ কোটি টাকা। গত মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ৩১ হাজার ৮৭ কোটি ৩৯ লাখ টাকা। আর্থিক অগ্রগতি ৮১ দশমিক ২৮ শতাংশ। প্রকল্পটি ২০১৬ সালের জানুয়ারিতে শুরু হয়। ইতিমধ্যে পদ্মা রেলসেতু হয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে। আগামী জুন মাসে প্রকল্পটি শেষ হবে।

মেট্রোরেল
রাজধানীতে সবচেয়ে বড় প্রকল্প মেট্রোরেল। ইতিমধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার মেট্রোরেল চালু হয়েছে। এখন কমলাপুর পর্যন্ত সম্প্রসারিত করা হচ্ছে। ৩৩ হাজার ৪৭১ কোটি টাকার এই প্রকল্পে মার্চ পর্যন্ত অগ্রগতি ৮৭ শতাংশ। টাকার অঙ্কে খরচ হয়েছে ২৩ হাজার ৭২০ কোটি টাকা। দৃশ্যমান বা ভৌত অগ্রগতি আরও বেশি। ২০১২ সালে এই প্রকল্প নেওয়া হয়। ২০২৫ সালের জুনে এই প্রকল্প শেষ হবে। জাইকা এই প্রকল্পে অর্থায়ন করছে।

এদিকে উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নতুন পাঁচটি স্টেশন নির্মাণ করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয় ২০১৬ সালে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা। রাশিয়ার অর্থায়নে হচ্ছে এই প্রকল্প। টাকার অঙ্কে এটি বাংলাদেশের সবচেয়ে বড় প্রকল্প। এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে ২০২৫ সালের ডিসেম্বরে। গত মার্চ মাস পর্যন্ত এই প্রকল্পের অগ্রগতি ৬৫ শতাংশ। টাকার অঙ্কে খরচ হয়েছে ৭১ হাজার ৮৯ কোটি টাকা।

মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র
২০১৪ সালে এই প্রকল্প নেওয়া হয়। লক্ষ্য ছিল ২০২৩ সালের মধ্যে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এই কেন্দ্রের নির্মাণকাজ শেষ হবে। পরে প্রকল্প সংশোধন করে মেয়াদ বাড়ানো হয় ২০২৬ সাল পর্যন্ত। গত মার্চ মাস পর্যন্ত এ প্রকল্পে খরচ হয়েছে ৩৯ হাজার ৭৫৯ কোটি টাকা। বাস্তবায়নের হার ৭৬ শতাংশ।

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ
পৃথিবীর বৃহত্তম সমুদ্রসৈকত ও পর্যটনকেন্দ্র কক্সবাজারের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ তৈরির জন্য চট্টগ্রামের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। আরেকটি শাখা দোহাজারী থেকে রামু হয়ে মিয়ানমারের সীমান্তবর্তী ঘুমধুম পর্যন্ত নেওয়ার কথা। আপাতত এই অংশের বাস্তবায়ন স্থগিত করা হয়েছে। এক দফা ব্যয় বৃদ্ধির পর এই প্রকল্পের ব্যয় দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪ কোটি টাকা। ইতিমধ্যে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু হয়েছে।

পায়রা গভীর সমুদ্রবন্দর
এ প্রকল্প ৪ হাজার ৫১৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে। গত মার্চ পর্যন্ত ব্যয় হয়েছে ৩ হাজার ৭৮২ কোটি টাকা। আর্থিক অগ্রগতি হয়েছে ৮৬ দশমিক ৪৫ শতাংশ। ২০১৯ সালে প্রকল্পটি নেওয়া হয়। ২০২৫ সালের জুনে প্রকল্পটি শেষ হবে।

রামপাল বিদ্যুৎকেন্দ্র
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাইরে ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। ১৬ হাজার কোটি টাকার প্রকল্পটির গত মার্চ মাস পর্যন্ত ৯৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    Read more

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    Read more

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 3 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 5 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0
    • 16 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 2 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 2 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 3 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 3 views
    খাদেমের স্ত্রী ঝর্ণাকে নিয়ে রিসোর্টে,আর মামুনুল হকের স্ত্রী আমিনা তাইয়েবা রাজনৈতিক মাঠে—এই দ্বিচারিতার নামই রাষ্ট্রীয় ভণ্ডামি

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 1 views
    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 2 views
    মেহেন্দিগঞ্জে ধানের শীষের পক্ষে মাঠে জেলা আইনজীবীরা

    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 7 views
    নারায়ণগঞ্জ রিসোর্ট কাণ্ড থেকে জাতীয় রাজনীতি: মামুনুল হক ইস্যু ঘিরে ধারাবাহিক ঘটনা ও বিতর্ক

    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 0 views
    পটুয়াখালী-৩ আসনের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ,কারণ দর্শানোর নোটিশ

    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 1 views
    ঢাকা-৯ আসনের রাজনৈতিক ঐতিহ্য ও যোগ্য নেতৃত্বের ধারাবাহিকতা: সাবের হোসেন চৌধুরী থেকে ডা. তাসনিম জারা

    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0
    • 0 views
    এসেনসিয়াল ড্রাগসের এমডি নিয়োগ ঘিরে ৩০ কোটি টাকার চুক্তির অভিযোগ

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    নরসিংদীতে সুরেশ অয়েল মিল: হামলা-লুটপাটের অভিযোগ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 0 views
    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 0 views
    লন্ডন থেকে আসা যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ

    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 0 views
    দেড় বছরে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে ১৩৮ জন নিহত: আগস্ট ২০২৪ থেকে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রক্তাক্ত রাজনীতির পূর্ণ ঘটনাপঞ্জি

    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    অন্তর্বর্তী সরকারের মুখোশের আড়ালে বিচারহীনতা ও গণমাধ্যম নিধনের রাষ্ট্রনীতি

    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 0 views
    ভুয়া সাংবাদিকদের পর্যবেক্ষক কার্ড দেওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ

    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 1 views
    আওয়ামী লীগ–বিএনপি দূরত্ব কমার আভাস?

    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 0 views
    অবকাঠামো উন্নয়ন,রাজনৈতিক বিতর্ক ও জনজীবন: একটি নিরপেক্ষ বিশ্লেষণ

    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    • By newadmin
    • জানুয়ারি ৩০, ২০২৬
    • 0
    • 0 views
    নাইকো দুর্নীতি মামলায় বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক আদালতের রায়

    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ঘটনার সময় কারাগারে থাকা আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন, পুলিশ কর্মকর্তাকে শোকজ

    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    জামিননামা ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, তদন্ত কমিটি গঠন

    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    দল নিষিদ্ধের সংস্কৃতির বিরুদ্ধে সতর্কবার্তা তারেক রহমানের

    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    টেংরাটিলা বিস্ফোরণ: নাইকোকে দিতে হবে ৫১৬ কোটি টাকার ক্ষতিপূরণ, ICSID রায় বাংলাদেশের পক্ষে

    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিকরা নির্বাচনী সংবাদ সংগ্রহে পাবেন আগের নিয়ম অনুযায়ী কার্ড

    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    প্রটোকল ভেঙে সেনাপ্রধানের হাত ধরে হাঁটা: বাহিনীর ভেতরে সমালোচনা, রাষ্ট্রীয় শালীনতা নিয়ে প্রশ্ন

    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ইসির নির্দেশনা: গণভোটে সরকারি কর্মকর্তারা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে প্রচার চালাতে পারবেন না

    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়নের ক্ষোভ

    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    শেখ হাসিনার সময়ে মাথাপিছু আয় বৃদ্ধি, অন্তর্বর্তী সরকার আমলে মাথাপিছু ঋণের চাপ

    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 0 views
    ত্রয়োদশ সংসদ নির্বাচন: আলোচনার কেন্দ্রে দুই নারী প্রার্থী তাসনিম জারা ও রুমিন ফারহানা

    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সাইবার মামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

    সরকারি খাসজমি দখলের অভিযোগ: মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    • By newadmin
    • জানুয়ারি ২৯, ২০২৬
    • 0
    • 1 views
    সরকারি খাসজমি দখলের অভিযোগ:  মেহেন্দিগঞ্জে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত হালট জমি নিয়ে বিতর্ক

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল: প্যাথলজি পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের পরীক্ষার সরকারি মূল্য তালিকা প্রকাশ

    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    “বিদ্যুৎ থেকে বাসস্থান, স্বাস্থ্য থেকে ডিজিটাল সেবা—শেখ হাসিনার ১০ উদ্যোগে বদলে যাওয়া বাংলাদেশ”

    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেডিওলজি বিভাগের সরকারি পরীক্ষার মূল্য তালিকা প্রকাশ

    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    বিগত আওয়ামী লীগ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি: তৃণমূলের কোটি মানুষের জীবনযাত্রায় যে সহায়তাগুলো ছিল

    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 1 views
    পরিসংখ্যান দপ্তরের তথ্য বিভ্রাটে মেহেন্দিগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচি থেকে বঞ্চিত প্রায় ৩৬ হাজার শিশু

    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

    • By newadmin
    • জানুয়ারি ২৮, ২০২৬
    • 0
    • 0 views
    মেহেন্দিগঞ্জে কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শিক্ষকের বিরুদ্ধে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা