বউ সাজলে আমাকে কেমন লাগবে: দীঘি

বিনোদন ডেস্ক রিপোর্ট।।প্রার্থনা ফারদিন দীঘি। অভিনেত্রী। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত ওয়েব ছবি ‘শেষ চিঠি’। ওয়েব ছবি ও অন্যান্য প্রসঙ্গে কথা বললেন দৈনিক সমকালের সাথে। সমকালের প্রতিবেদক অনিন্দ্য মামুন-এর নেওয়া সাক্ষাৎকারটি পাঠকদের জন্য তুলে ধরা হলো।

‘শেষ চিঠি’ নামে ওয়েব ছবি সম্প্রতি প্রকাশ পেয়েছে। প্রকাশের আগে নাকি টেনশনে ঘুমাতে পারছিলেন না?
সত্যিই খুব টেনশন হচ্ছিল। নতুন কাজ নিয়ে দর্শকের সামনে আসা মানেইতো নতুন পরীক্ষা। দর্শক কীভাবে কাজটি নেবেন, তাঁদের ভালো লাগবে কিনা, এসব নিয়েই টেনশন। এর ওপর ওটিটিতে আমার প্রথম কাজ, এই নিয়ে ভীষণ চিন্তা ছিল।

তাই বলে ঘুম হচ্ছিল না?
আরে ওটা তো কথার কথা। টেনশনের মাত্রা বোঝানোর জন্য ওই কথা বলেছি। মূল কথা হচ্ছে, আমি খুবই টেনশনে ছিলাম। ওয়েব ছবিতে আমি নিজেকে কতটা তুলে ধরতে পেরেছি সেটা নিয়ে একটু বেশিই ভাবছিলাম।

ওয়েব ছবিটি প্রকাশের পর কেমন লাগছে?
প্রথম ওয়েব ছবি বলেই টেনশনে ছিলাম। সেই টেনশন কেটে গেছে দর্শক সাড়া পাওয়ায়। অনেকেই কাজটি দেখে সমাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আমাকে ভালো লাগার বিষয়টি জানাচ্ছেন। কেউ কেউ কোথায় ভুল হয়েছে সেটাও ধরিয়ে দিয়েছেন। কাজটি নিয়ে এত মানুষের আগ্রহ দেখে আমারও প্রত্যাশা বেড়ে গেছে। সব মিলিয়ে এখন আমি খুশি। খুবই খুশি।

এটা কাকতালীয় বলতে পারেন। শেষ চিঠিতে একটি মেয়ের বিয়ের পর স্বামীর সঙ্গে তাঁর যে ধরনের সম্পর্ক, জটিলতা, সংগ্রাম দেখা দেয় তা দেখানো হয়েছে। নির্মাতা সুমন ধর গল্পটি বলার পরই মনে হয়েছে এখানে আমার অভিনয় করার জায়গা রয়েছে, তাই করেছি। তবে শুধু বউ না, গল্পের প্রয়োজনে যে কোনো ভালো চরিত্রে অভিনয় করতে আগ্রহী আমি।

আসলে আমাকে দিয়ে ব্রাইডাল শুট বেশি করানো হয়। তাই ব্রাইডাল শুট করতে করতে বউ সাজার প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়েছে। এই আরকি!

এত বউ সাজেন, বিয়ে করতে মন চায় না?
এ নিয়ে আটটা লুকে বউ সেজে ফেলেছি। বউ সাজতে আমাকে কেমন লাগবে মোটামুটি বুঝে ফেলেছি। এ জন্য বিয়ে করতে মন চাচ্ছে না। বিয়ে ছাড়াই তো সাজতে পারি [হাসি]।

আপনার অন্যান্য কাজের খবর কী?
আমার অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত বায়োপিক ‘মুজিব’ রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী। এ ছাড়া পরিচালক আবদুস সামাদ খোকন পরিচালিত ‘শ্রাবণ জোছনা’ সিনেমাটিও রয়েছে মুক্তির অপেক্ষায়। নতুন আরও কয়েকটি কাজ নিয়ে কথা হচ্ছে। সেগুলোও ভালো প্রজেক্ট। আপাতত সেগুলো নিয়ে কিছু বলতে পারব না।

  • Related Posts

    আলাদা থাকা নিয়ে গুঞ্জন: কড়া জবাব দিলেন ওমর সানী

    ডেস্ক রিপোর্ট।।পর্দার জনপ্রিয় জুটি ও বাস্তব জীবনের দম্পতি ওমর সানী ও মৌসুমীকে ঘিরে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা-কল্পনা চলছে।দীর্ঘ সময় ধরে তাঁরা দুই দেশে অবস্থান করায় তাঁদের দাম্পত্য সম্পর্ক নিয়ে প্রশ্ন…

    হিরো আলমের বিরুদ্ধে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ

    বিনোদন ডেস্ক।।জনপ্রিয় অভিনেতা ও মডেল হিরো আলমের বিরুদ্ধে একাধিক নারী থেকে যৌন হয়রানি ও অনৈতিক কর্মকান্ডের অভিযোগ উঠেছে।সম্প্রতি মডেল সাথী অভিযোগ করেছেন,হিরো আলম তার শরীরের গোপনাঙ্গে অনৈতিকভাবে হাত দিয়েছেন। সাথী…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন