সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি পাঠানো হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।চলতি শিক্ষাবর্ষের (২০২৪) মাধ্যমিক পর্যায়ের সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বিষয়ভিত্তিক ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সূচি সব মাদরাসা প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

সোমবার জাতীয় পাঠ্যপুস্তক বোর্ডের এ সূচি সংযুক্ত করে মাদরাসা অধিদপ্তর সব প্রতিষ্ঠান প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

অপরদিকে প্রকাশিত সূচির চিঠিতে বলা হয়,২০১৪-শিক্ষাবর্ষে সারা দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যতো শ্রেণিতে জাতীয় শিক্ষাক্রম ২০১১-এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তক অন্যান্য শিখন সামগ্রীর মাধ্যমে শিখন কার্যক্রম পরিচালিত হচ্ছে,একই শিক্ষাবর্ষের শুরু থেকে শিখনকালীন মূল্যায়ন কার্যক্রম চলছে। জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-অনুসারে শিক্ষাবর্ষের ছয় মাসে একটি সাময়িক মূল্যায়ন এবং আরেকটি সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থা রাখা হয়েছে।

সে অনুসারে জুন মাসের শেষার্থে বা জুলাই মাসের প্রথমার্ধে ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন সম্পন্ন করা প্রয়োজন।

২০২৪-শিক্ষাবর্ষের প্রথমার্ধে জাতীয় নির্বাচন,তার শৈত্যপ্রবাহ, রমজান ও ঈদুল ফিতর এবং তীব্র তাপ প্রবাহের কারণে শ্রেণি কার্যক্রম বিঘ্নিত হয়েছে।

তদুপরি,জুন মাসের শেষার্ধে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি থাকায় যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন জুলাই মাসের ৭ তারিখ থেকে শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনার সময়সূচি প্রণয়ন করা হয়েছে।প্রকাশিত এই সময়সূচি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণির ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন করতে বলা হয়েছে।

এর প্রেক্ষিতে মাদরাসার প্রধানদের বলা হয়েছে,প্রণীত সময়সূচি যার যার আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অবহিত করতে।এছাড়া বিষয়ভিত্তিক ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনা যথাসময়ে মাদরাসা প্রধানদের অধিদপ্তর বরাবর পরবরর্তী কাজের জন্য পাঠানো হবে।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন