মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি:-ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউপির কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরিফউদ্দিন বেলের ছোট ছেলে ও সাংবাদিক শহিদুল ইসলামের আপন ভাগ্নে সাদ্দাম হোসেন (২৮) গত ১৬ই সেপ্টেম্বর দুপুর থেকে নিখোঁজ রয়েছে। তাকে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও এখনো পর্যন্ত কোখাও পাওয়া যায়নি।
এব্যাপারে সাদ্দাম হোসেনের বড় ভাই আরিফুল হক বাদী হয়ে ১৮ই সেপ্টেম্বর দুপুরে মহেশপুর থানায় একটি লিখিত ডায়রী করেছে। যার জিডি নং ৮৮৭। ডায়রীতে উল্লেখ করেন ঐ দিন সাদ্দাম হোসেন বাড়ি থেকে খালিশপুর বাজারে যাওয়ার কথা বলে বের হয় এবং সে আর বাড়িতে আসেনি, তাকে অনেক খোজাখুজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি।
পরিবারের লোকজন তাকে না পেয়ে হতাসা বোধ করছে। এঘটনায় প্রশাসনে আশু হস্তক্ষেপ কামনা করা যাচ্ছে।





