এমবিবিএস হয়েছেন কুষ্টিয়ার মুফতি হাবিবুর রহমান

কুষ্টিয়া প্রতিনিধি।।গণমানুষের সেবার স্বপ্ন থেকে এমবিবিএস হয়েছেন কুষ্টিয়ার মুফতি হাবিবুর রহমান।এখন উত্তম ব্যবহার,আন্তরিকতা ও সঠিক চিকিৎসা দিয়ে গণমানুষের চিকিৎসক হয়ে ওঠতে চান তিনি।অসহায় মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন থেকেই তিনি এই অঙ্গনে অগ্রসর হয়েছেন।

মুফতি হাবিব জানিয়েছেন,মাদরাসায় অধ্যয়নকালে তার উস্তাজ মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী থেকে চিকিৎসক হওয়ার প্রেরণা লাভ করেন।পরে হাটহাজারী মাদরাসার মুফতি কিফায়াতুল্লাহ এবং মারকাযুদ দাওয়ার মুফতি আব্দুল মালেকের পরামর্শে তিনি এই পথে পা বাড়ান।খেদমতে খালক তথা সৃষ্টির সেবার মানসে তিনি এই পথে যাত্রা শুরু করেন। এরপর দীর্ঘমেয়াদী কঠিন পড়াশোনার চাপ সামলানোর পর অবশেষে লক্ষ্যকে ছোঁয়ার দ্বার প্রান্তে পৌঁছেছেন তিনি।

তিনি বলেন,আমি এখন সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই।মানব সেবার এ অনন্য অঙ্গনে উলামায়ে কেরামের মুখপাত্র হতে চাই।

নিজের স্বপ্ন ব্যক্ত করে মুফতি হাবিব বলেন,আমি এখন এমন একটি দল গড়তে চাই,যারা ভালো আলেম হবেন। একইসাথে তারা ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা লয়ারও হবেন।

এ অর্জনকে বাংলাদেশের প্রথম দৃষ্টান্ত দাবি করে তিনি বলেন,আমার জানা মতে বাংলাদেশে এটাই প্রথম দৃষ্টান্ত যে একই ব্যক্তি ভালো আলেম হওয়ার পাশাপাশি এমবিবিএস ডাক্তারও হয়েছেন।

তিনি সবার কাছে দোয়া চেয়েছেন,যেন আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে সৃষ্টির সেবায় নিজেকে নিয়োগ করতে পারেন।

উল্লেখ্য,মুফতি হাবিব রাজধানীর বিখ্যাত দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া দারুল উলূম ফরিদাবাদ থেকে তাকমিল সমাপন করেন।তিনি বোর্ড পরীক্ষায় মুমতাজ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন।এরপর তার প্রিয় উস্তাজ মুফতি হাফিজুর রহমান মেহেরপুরীর প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মেহেরপুর থেকে ইসলামী আইনশাস্ত্রে উচ্চতর পড়াশোনা করে মুফতি হন।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন