নারায়ণগঞ্জের জুমলা সড়কের অবৈধ মার্কেট উচ্ছেদ

নারায়ণগঞ্জ প্রতিনিধি।।নারায়ণগঞ্জ নগরের মীর জুমলা সড়কের দুই পাশ থেকে সব অবৈধ কাঁচামাল ব্যবসায়ী ও হকারদের উচ্ছেদ করে প্রশাসন।সড়কটি নগরবাসী ও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার সকালে নগরের পাইকারি কাঁচাবাজার দিগুবাবুর বাজারের মীর জুমলা সড়কে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়।

গত শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের যানজট ও ফুটপাতের হকার সমস্যা সমাধানে গোলটেবিল বৈঠক আয়োজন করে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।ওই বৈঠকে নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী,নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা সিদ্ধান্ত নেন নগরীতে রুট পারমিটবিহীন কোনো গাড়ি চলতে পারবে না। অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি ফুটপাত হকারমুক্ত করতে ঐকমত্যে পৌঁছান তাঁরা।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান।এ সময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার আমীর খসরুসহ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সকালে উচ্ছেদ অভিযান শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আমীর খসরু বলেন,জনপ্রতিনিধি-প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী যানজট নিরসনে অবৈধ স্ট্যান্ড,হকার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু করেছে প্রশাসন।জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পুলিশ প্রশাসনের যৌথভাবে মীর জুমলা সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন অবৈধ দখলে থাকায় নগরবাসী স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারতেন না।এখন থেকে সড়কটি দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হবে।হকারমুক্ত ফুটপাত দিয়ে মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে,সেই ব্যবস্থা করা হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এর আগে বিগত ওয়ান–ইলেভেনের সময় এই মীর জুমলা সড়ক থেকে সব কাঁচাবাজারসহ দোকানপাট উচ্ছেদ করা হয়েছিল,কিন্তু পরবর্তী সময়ে সেটি আবার পুনরায় অবৈধ দখলে চলে যায়।

  • Related Posts

    গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলা: সাক্ষ্যগ্রহণ শুরু, বিচারিক প্রক্রিয়ায় ঐতিহাসিক অগ্রগতি

    নিজস্ব প্রতিবেদক:গাজীপুরে তরুণ ও প্রতিশ্রুতিশীল সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।চার্জ গঠনের অল্প সময়ের মধ্যেই মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ায় এটিকে সাংবাদিক সমাজ বিচারিক ব্যবস্থার…

    রাজধানী কাফরুল ও ভাষানটেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২টি পিস্তল ও ১টি রিভলভার উদ্ধার সহ গ্রেফতার-২

    নিজস্ব প্রতিবেদক।।গত ২২ জানুয়ারি ২০২৬ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর কাফরুল এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে মধ্যরাত থেকে শুরু করে দিনব্যাপী চলমান যৌথ অভিযানে মোহাম্মদ বিল্লাল হোসেন (৩৫) ওরফে আলিফ হোসেন বাবু’কে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন