ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ

রাবি প্রতিনিধি।।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনের ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার বেলা ১টায় ক্যম্পাসের পরিবহন মার্কেটের সামনে থেকে ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিলটি বের হয়।মিছিলের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে সমাবেশে বক্তব্য দেওয়ার আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব ও তার অনুসারীরা বাধা দেয় বলে নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক মেহেদী হাসান মুন্না জানান।

এ সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রগতিশীল ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

ছাত্র ফেডারেশনের সভাপতি রায়হান আলি বলেন,“২০২০ সালে সিলেটের এমসি কলেজে,২০১৮ সালে নোয়াখালীর সুবর্ণচরে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি।কিন্তু এগুলোর একটারও বিচার হয় না।ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাই এসব কাজে লিপ্ত।এ বিষয়ে প্রতিবাদও করলেই আমাদের বাধা দেওয়া হয়।”

রাবিতে ধর্ষণ বিরোধী মিছিলে ‘ছাত্রলীগের বাধা’
ছাত্র ইউনিয়নের রাবি শাখার যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন বলেন,“ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছিলাম।এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়।আমরা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

মিছিলে বাধা দেওয়ার প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন,“কতিপয় ছাত্রসংগঠনের নেতাকর্মীরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর নামে কটূক্তি এবং ছাত্রলীগের নামে বিতর্কিত স্লোগান দিচ্ছিলেন।

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যেসব নেতাকর্মীরা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত,তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ ইতোমধ্যেই ব্যবস্থা নিয়েছে; তাদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে।”

“বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্র সংগঠনগুলোর আমি অনুরোধ জানিয়েছি এ ক্যাম্পাস আমার,আপনার সবার। ক্যাম্পাসকে স্থিতিশীল রাখতে আমাদের ভূমিকা রাখতে হবে।” যোগ করেন গালিব।

ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জান্নাতুল নাইমসহ নাগরিক ছাত্র ঐক্য,বিপ্লবী ছাত্রমৈত্রী,ছাত্র যুব আন্দোলন,ছাত্র গণমঞ্চ,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন

  • Related Posts

    রাজশাহীতে সাংবাদিক দম্পতির রহস্যজনক ঘটনা, স্ত্রী নিহত স্বামী হাসপাতালে

    রাজশাহী ব্যুরো: রাজশাহীর হড়গ্রাম বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যার পর এক সাংবাদিক দম্পতির বাসায় রহস্যজনক ঘটনা ঘটেছে।এতে দম্পতির স্ত্রী রওশন আরা (৫০) নিহত হয়েছেন। তার স্বামী,সাংবাদিক গোলাম কিবরিয়া কামাল (৫৫) আহত…

    রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নারীসহ ৩ জন নিহত, পুলিশকে বিক্ষুব্ধ জনতার ধাওয়া

    রাজশাহী প্রতিনিধি।।রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় রোববার বিকেলে সড়ক দুর্ঘটনায় নারীসহ তিনজন নিহত হয়েছেন।রাজশাহী থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ‘রাজকীয় পরিবহন’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে।আহতদের হাসপাতালে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন