প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন-এডিবি’র কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং

নিজস্ব প্রতিবেদক।।এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।সাক্ষাৎকালে তিনি বাংলাদেশের নতুন সরকারের সাথে বিভিন্ন খাতে কাজ করার প্রত্যয় পুর্নব্যক্ত করেন।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

সৌজন্য সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে জলবায়ু পরিবর্তন ও জ্বালানি খাতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ বাস্তবায়নে অভিযোজন প্রশমন এ এডিবির সহযোগিতার অনুরোধ করেন।

এডিবির কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশ সরকার কর্তৃক প্রস্তাবিত ‘জাতীয় লজিস্টিক্স উন্নয়ন নীতি ২০২৪’ প্রণয়নের উদ্যোগ গ্রহণকে স্বাগত জানান।প্রধানমন্ত্রীর মুখ্য সচিব প্রস্তাবিত এই নীতি বাস্তবায়নে এডিবির সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।কান্ট্রি ডিরেক্টর বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সর্বাত্মক অংশীদারিত্বমূলক ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

মুখ্যসচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৃজিত শিক্ষা,স্বাস্থ্য, অবকাঠামো এবং পরিবেশ বিষয়ক প্রকল্পে সহযোগিতা বৃদ্ধি করার কথা বলেছেন।একইসঙ্গে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের সহায়তা ও চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য সড়ক সুবিধা সম্প্রসারণ, পয়োনিস্কাশন,পানি সরবরাহ এবং পরিবেশ-বান্ধব বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহায়তা প্রদানের জন্য কান্ট্রি ডিরেক্টরকে অনুরোধ করেন।

  • Related Posts

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    বরিশাল প্রতিনিধি।।জাতীয় সংসদের ১২২নং নির্বাচনী এলাকা বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ–হিজলা) আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ সম্পন্ন করা আদৌ সম্ভব কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এই আসনে মোট ভোটার সংখ্যা…

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    নিজস্ব প্রতিবেদক।।দক্ষিণাঞ্চলের যোগাযোগ,অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে নতুন যুগের সূচনা করতে ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু এবং মোট ৩৬টি সেতু নির্মাণের প্রায় দেড় লক্ষ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন