বিএমএসএস এর পক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ—!! যশোরে সাংবাদিককে হত্যার হুমকি : থানায় অভিযোগ দায়ের

যশোর জেলা প্রতিনিধি।।যশোরের দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিনকে হত্যার চেষ্টা ও জীবন নাশের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।

এঘটনায় চারজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।লিখিত অভিযোগে নাসির উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা রাতে শহরতলী রামনগর মোল্যা পাড়ায় একটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে তিনি সংবাদ সংগ্রহের কাজে যান।

আগে থেকে ওৎ পেতে থাকা ওই এলাকার জঙ্গি তৎপরতার সাথে যুক্ত ইউসুফ, নজরুল ইসলাম, হারুন ও ইউসুফ-২ সংবাদ সংগ্রহের সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও লাঠিশোঠা নিয়ে মারমুখি আচারণ করে।

এমনকি ঘটনা স্থল থেকে দ্রুত চলে যাবার নির্দেশ প্রদান করে। তা না হলে লাশ ফেলিয়ে দেবার হুমকি দেয়। এ ঘটনায় শনিবার সাংবাদিক নাসির উদ্দিন বাদী হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

সাংবাদিক হত্যা চেষ্টাকারীদের আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ আরও অনেকে।

  • Related Posts

    প্রেমের টানে সীমান্ত অতিক্রম, পুলিশের মানবিক পদক্ষেপে সুসম্পন্ন হলো অনৈতিক ঝুঁকি

    খুলনা প্রতিনিধি।।বিগত ৫ জানুয়ারি ২০২৬ রাতে দৌলতপুর থানার আকস্মিক পরিদর্শনে যান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাহিদুল হাসান,বিপিএম (সেবা)। পরিদর্শনকালে তিনি নজরে পান হিজাব পরিহিতা এক নারীকে,যিনি নারী হাজতখানায় আছেন।তদন্তে…

    সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা

    সাতক্ষীরা প্রতিনিধি।।সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা ইতিহাসে এক নতুন মাইলফলক স্থাপিত হয়েছে।গত মঙ্গলবার সরিষার মাড়াই মেশিনে হাত আটকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক রোগীর হাত সফলভাবে পুনঃসংযোগ (রিপ্লান্টেশন) করা হয়েছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন