গোলাপের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের ২১টি লিখিত অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি।।মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার কাছে আচরণবিধি লঙ্ঘনের ২১টি লিখিত অভিযোগ করেছেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম।এর মধ্যে একটি অভিযোগ আমলে নিয়ে কালকিনি ও ডাসার থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করা হলেও বাকি ২০টি অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের অভিযোগ,নৌকার প্রার্থী ও তাঁর সমর্থকেরা আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচার চালালেও তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।ফলে সাধারণ ভোটারদের মধ্যে সুষ্ঠু নির্বাচন নিয়ে চরম আতঙ্ক বেড়েছে।

তবে এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।

মাদারীপুর জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) মো. শরিফুল হকের আদালতে কর্মরত পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন,আমাদের কাছে আসা প্রতিটি অভিযোগের তদন্ত করে শুনানি করা হয়েছে।তারপর তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ নির্বাচন কমিশনের আইন শাখায় পাঠানো হয়।ওখান থেকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসবে।তবে যে কয়টি সুপারিশ পাঠানো হয়েছে,তার একটিরও ফিরতি চিঠি আমরা হাতে পাইনি।’

জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে,প্রচার শুরু হওয়ার দিন থেকে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম ২১টি লিখিত অভিযোগ করেছেন।এর মধ্যে নৌকার প্রার্থীর বিরুদ্ধে ঈগলের নির্বাচনী প্রচারে বোমা হামলা,কর্মীকে কুপিয়ে হত্যা,ক্যাম্প ভাঙচুর ও তালা দেওয়া,বিভিন্ন এলাকায় পোস্টার ছিড়ে ফেলা,কর্মীদের মারধর,ভোটারদের হুমকি দেওয়ার বিষয় আছে।ঈগল প্রতীকের প্রার্থী তাহমিনা বেগমের বিরুদ্ধেও নৌকার প্রার্থী পাঁচটি অভিযোগ করেছেন।

এসব অভিযোগের বেশির ভাগই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়।এই কমিটি অভিযোগের সত্যতা যাচাই-বাছাই করে তদন্ত করে।পরে প্রার্থী ও তাঁদের সমর্থক বা কর্মীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।সন্তোষজনক জবাব পেলে প্রার্থী ও সমর্থকদের সাধারণ ক্ষমা করা হয়। আর অসন্তোষজনক জবাব পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের উপসচিব (আইন) শাখায় সুপারিশ পাঠানো হয়।

তবে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে সুপারিশের শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের।

এই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, ‘ইসি থেকে শাস্তিমূলক কোনো ব্যবস্থা না নেওয়া হলেও মাদারীপুর-৩ আসনের নৌকা ও ঈগলের প্রার্থীকে সতর্ক করে নোটিশ করা হয়েছে।এরপর তাঁরা একই কর্মকাণ্ড করলে তখন হয়তো ইসি থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন,প্রতীক বরাদ্দ হওয়ার আগে থেকেই নৌকার প্রার্থী গোলাপ একের পর এক আচরণবিধি ভঙ্গ করে যাচ্ছেন।গোলাপের বিরুদ্ধে নির্বাচন কমিশন অনেকটা নির্বাক।এখন পর্যন্ত আমরা ২১টি অভিযোগ দিয়েছি।একটি অভিযোগ আমলে নিয়েছে।বাকি একটিরও কোনো সুরাহা আমরা পাইনি।’

অভিযোগের বিষয়ে আবদুস সোবহান গোলাপ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর প্রতিটি অভিযোগ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট। এসব নিয়ে আমরা বিচলিত নই।’

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান বলেন, ‘আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। তবে প্রার্থীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে পাঠানো হয়। তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনে সুপারিশ করবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে আমরা প্রার্থীদের শোকজও করেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটি আসলে সঠিক কথা নয়। তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সব ধরনের পদক্ষেপ নিয়েছি।’

উল্লেখ্য, মাদারীপুর-৩ আসনে (কালকিনি, ডাসার ও সদরের একাংশ) আসনে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী তাহমিনা বেগম সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই দুই প্রার্থী ছাড়া আরও চারটি দলের প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ওই চার প্রার্থীর নির্বাচনী কোনো প্রচার চোখে পড়ে না।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন