ইরানজুড়ে স্পর্শকাতর পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হবে

অনলাইন ডেস্ক রিপোর্ট।।ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হায়দারি জানিয়েছেন,আগামী কয়েক মাসের মধ্যে তার বাহিনীতে দেশীয় প্রযুক্তিতে তৈরি আরো দুই ধরনের ক্ষেপণাস্ত্র যুক্ত হতে যাচ্ছে।এছাড়া, ইরানজুড়ে স্পর্শকাতর পাঁচটি স্থানে ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েন করা হবে।ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশ সফরকালে গতকাল বুধবার তিনি এই ঘোষণা দেন।

জেনারেল হায়দারি বলেন,ইরানের সামরিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা এবং প্রস্তুতি বাড়ানোর যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবে এ সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

দেশের সামরিক খাতকে স্বয়ংসম্পূর্ণ করার জন্য এবং বিভিন্ন ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির দিকনির্দেশনা অনুসরণ করা হচ্ছে বলেই তিনি জানান।

ইরানের শীর্ষ পর্যায়ের এ কমান্ডার জানান,লাব্বাইক-২ পরিকল্পনার আওতায় দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে দেশের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ইউনিট বসানো হবে।

জেনারেল হায়দারি বলেন, এমন সব স্থানে দেশীয় প্রযুক্তিতে তৈরি এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন হবে যেখান থেকে স্বল্পতম সময়ে শত্রুর যেকোনো আগ্রাসনের নিখুঁতভাবে জবাব দেয়া সম্ভব হবে। তিনি জানান, চলতি ফারসি বছরের শেষ দিকে ইরান দুটি নতুন ধরনের ক্ষেপণাস্ত্র উন্মোচওন করবে।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন