নিজস্ব প্রতিবেদক।।সাব ইন্সপেক্টরসহ (এসআই) ৬৩ পুলিশ সদস্যের বদলির জন্য নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। ইসি সচিব মো. জাহাংগীর আলমের কাছে জননিরাপত্তা বিভাগের উপ-সচিব সিরাজাম মুনিরা ইতিমধ্যে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন বলে জানা গেছে। এতে বলা হয়েছে, ঢাকা রেঞ্জে যোগ দেওয়া একজন এসআই, একজন এএসআই, দুইজন নায়েকসহ ৬৩ (তেষট্টি) জন পুলিশ সদস্যকে ঢাকা রেঞ্জের অধীন বিভিন্ন জেলা/ইউনিটে পদায়ন/বদলির জন্য নির্বাচন কমিশনের সম্মতি গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর হতে এ বিভাগে অনুরোধ করা হয়েছে। ওই প্রস্তাব সদয় সম্মতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে এ সাথে প্রেরণ করা হলো। Post navigation এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে-সিইসি বিভিএ’র নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে না পেরে এক পর্যায়ে সংবাদ সম্মেলন শেষ করেন