বর্ণবিদ্বেষ পাকিস্তানের কাছে ক্ষমা চাইলেন-অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক রিপোর্ট।।তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছেই ভিন্ন কারণে শিরোনাম হয়েছিল পাকিস্তান।বিমানবন্দরে নেমেই রিজওয়ান-শাহিনদের নিজেদের মালপত্র নিজেদেরই বয়ে নেওয়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে মুহূর্তেই।এবার প্রস্তুতি ম্যাচ খেলতে নেমে বৈষম্যের শিকার হলেন বাবর আজমরা।স্কোরকার্ডে পাকিস্তানের নামই বদলে গেল।পরে অবশ্য সমালোচনার মুখে ক্ষমা চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে মানুকা ওভালে গতকাল (বুধবার) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদ।ইনিংস উদ্বোধন করতে নামেন আবদুল্লাহ শফিক ও ইমাম-উল-হক।ফক্স ক্রিকেটে সরাসরি সম্প্রচার হওয়া ম্যাচটি শুরুর পরই দেখা যায় ‘ভুল’।

এমনিতে স্কোরকার্ডে পাকিস্তানের নাম সংক্ষিপ্ত করে ‘পিএকে’ বা ‘পাক’ লেখা হয়।তবে অজি প্রধানমন্ত্রী একাদশের (প্রাইম মিনিস্টার্স ইলেভেন) বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ‘পাক’-এর বদলে ‘পাকি’ লেখা ছিল।ইউরোপের দেশগুলোতে বর্ণবৈষম্য করার জন্য সাধারণত এই নামে ডাকা হয়ে থাকে।

শুধু পাকিস্তান নয়,ভারতীয় উপমহাদেশ থেকে যাওয়া অভিবাসী এবং বংশোদ্ভূত মানুষদের গালি দিতেও ব্যবহার করা হয়ে থাকে সেটি।এমনকি অক্সফোর্ড ডিকশনারিতেও এ শব্দকে ‘অফেন্সিভ’ বা ‘আক্রমণাত্মক’ হিসেবে উল্লেখ করা আছে।

অস্ট্রেলিয়ার এক সাংবাদিক এই ঘটনাটি নিয়ে মুখ খোলেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সেটি লেখার কিছুক্ষণ পরেই অবশ্য ভুল শুধরে নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।আবার দলের নাম ‘পাক’ লেখা হয়।ক্রিকেট অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে,‘তথ্য দেওয়ার সময় গ্রাফিক্সের সমস্যায় ভুল নাম দেখানো হচ্ছিল।কেউ ইচ্ছা করে সেটা করেনি।খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভুল শুধরে নেওয়া হয়েছে।তবে এই ধরনের ভুল হওয়া ঠিক নয়।আমরা ক্ষমাপ্রার্থী।’

প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শান মাসুদের ডাবল সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩৯১ রান করে ইনিংস ঘোষণা করেছে পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের খেলা শেষে ২ উইকেটে ১৪৯ রান করেছে প্রধানমন্ত্রী একাদশ।

আগামী ১৪ ডিসেম্বর পার্থে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।পরের দুটি টেস্ট মেলবোর্ন ও সিডনিতে।

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন