নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক।।বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটার নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ উঠে প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে।এই ঘটনার তদন্ত চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।রোববার (৩ ডিসেম্বর) ডাকযোগে ও ই-মেইলে সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদুর রহমানের পক্ষে ব্যারিস্টার আশরাফ রহমান এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশ অনুযায়ী,দোষ প্রমাণ হলে হাথুরুসিংহের বিরুদ্ধে বিসিবিকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।৭২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় ব্যবস্থা না নিলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার আশরাফ রহমান গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপ চলাকালীন সময়ে ১২ অক্টোবর ভারতে অবস্থানকালে আমাদের জাতীয় দলের হেড কোচ হাথুরুসিংহে ক্রিকেটার নাসুমকে চড় মারেন।গণমাধ্যমের মাধ্যমে আমরা এ তথ্য জানতে পারলেও বিসিবিকে এ বিষয়ে এখন পর্যন্ত কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি।’

তিনি আরও বলেন,যেহেতু থাপ্পড় মারা একটি ফৌজদারি অপরাধ তার আমরা বিসিবি’র সভাপতিকে একটি লিগ্যাল নোটিশ দিয়েছি।এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে যেন এ ঘটনার সত্যতার প্রেক্ষিতে হাথুরুসিংহের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।প্রয়োজনে যেন তাকে বরখাস্ত করা হয়।’

  • Related Posts

    ম্যানচেস্টার সিটি ২–০ উলভস: শিরোপা দৌড়ে আর্সেনালের ওপর চাপ বাড়াল সিটি

    ডেস্ক রিপোর্ট।।ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে ড্র করে কিছুটা চাপে পড়েছিল শিরোপা দৌড়ে এগিয়ে থাকা আর্সেনাল।সেই চাপ আরও বাড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে উলভসকে ২-০ গোলে…

    মুস্তাফিজ ইস্যুতে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ সরকারের

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের তারকা ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার।এ প্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন