মিরপুরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা সবচেয়ে বেশি

নিজস্ব প্রতিবেদক।।বিএনপিসহ কয়েকটি দলের ডাকা হরতাল অবরোধে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেই যাচ্ছে। ফায়ার সার্ভিস বলছে,২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত দিনে গড়ে সাতটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের দিকে ফায়ার সার্ভিস সদরদপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি জানান, ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর (২৪ দিন) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার দেওয়া আগুনের ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায়,এ সময়ে সারা দেশে দিনে গড়ে সাতটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

এর মধ্যে পাঁচটিই বাস।রাজধানীর দক্ষিণ সিটিতে আগুনের ঘটনা বেশি।পাশাপাশি মিরপুরে যানবাহনে আগুন দেওয়ার ঘটনা সবচেয়ে বেশি।হরতাল-অবরোধে ৩৪ জেলায় আগুন দেওয়ার ঘটনা ঘটলেও অন্য ৩০টি জেলা থেকে আগুন দেওয়ার সংবাদ পায়নি ফায়ার সার্ভিস।

আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ৩৪১টি ইউনিটের সঙ্গে ১ হাজার ৮৮৮ জন কাজ করেছেন।

২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর (২৪ দিন) পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক সারাদেশে মোট ১৯৭টি (যানবাহন ও স্থাপনাসহ) আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

মোট ১১৮টি বাস, ২৬টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান,আটটি মোটরসাইকেল, দুটি প্রাইভেট কার, তিনটি মাইক্রোবাস, তিনটি পিকআপ, তিনটি সিএনজি চালিত অটোরিকশা, দুটি ট্রেন, একটি নছিমন, তিনটি লেগুনা, ফায়ার সার্ভিসের পানিবাহী একটি গাড়ি, পুলিশের একটি গাড়ি, একটি অ্যাম্বুলেন্স, বিএনপির পাঁচটি অফিস, আওয়ামী লীগের একটি অফিস, একটি পুলিশ বক্স, একটি কাউন্সিলর অফিস, দুটি বিদ্যুৎ অফিস, একটি বাস কাউন্টার, দুটি শোরুমসহ আরও দুটি স্থাপনা পুড়ে গেছে।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন