ফেসবুকে প্রেম বিয়ে, যৌতুক দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি।।ফেসবুকে পরিচয় হয় মো. আবু ইউসুফ (২২) ও রহিমা আক্তার সুমির (১৮)।পালিয়ে গিয়ে ইউসুফকে বিয়ে করেন সুমি।মেয়ের সুখের কথা চিন্তা করে সম্পর্ক মেনে নেন সুমির পরিবার।পারিবারিকভাবে বিয়ের ৫ মাস পর আলাদা বাসা নেন তারা।এরপরই তাদের মধ্যে শুরু হয় যৌতুকের টাকার জন্য দাম্পত্য কলহ।ঝগড়ার একপর্যায়ে সুমির গলার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান স্বামী ইউসুফ।

রোববার (৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নোয়াখালী জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত মো. আবু ইউসুফ কুমিল্লার মুরাদনগরের নবীপুর গ্রামের মাওলানা মো. আবু মুছার ছেলে।নিহত রহিমা আক্তার সুমি নোয়াখালীর চাটখিল উপজেলার রাম নারায়ণপুর ইউনিয়নের উত্তর রামনারায়ণপুর গ্রামের মো. ইলিয়াস হোসেনের মেয়ে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বলেন,ফেসবুকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করা নেশা ছিল আসামি ইউসুফের।তার এটি দ্বিতীয় বিয়ে।ইউসুফ সাতক্ষীরায় আরেকটি মেয়ের সঙ্গে দেখা করার জন্য গিয়েছিল।আমরা সুমির মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করি।সে একজন পেশাদার চোর।বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিদের মোবাইল ফোন চুরি করে। তার কাছ থেকে ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ সুপার বলেন,সুমি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল।মৃত্যু নিশ্চিত করে ইউসুফ বাড়ির তালা দিয়ে ঢাকায় পালিয়ে যায়। ঢাকায় একদিন থাকার পর দুই তারিখ সকালে আবার ঘটনাস্থলে আসে এবং ভাড়া বাসার ভেতরে প্রবেশ করে মরদেহ টেনে হিচড়ে বাথরুমে নিয়ে যায়।তারপর সে বাথরুমের দরজা আটকে আবার বাসার গেট তালাবদ্ধ করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন,পরিবারের সবাইকে সচেতন হওয়া উচিত। কার সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছেন তার খোঁজ-খবর নেওয়া জরুরি।পরিবার সম্পর্কে জানা দরকার।তা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটবে।তাই পরিবারকে সচেতন হতে হবে। আসামিকে আমরা রোববার আদালতে সোপর্দ করব। আশা করি সে ১৬৪ ধারায় জবানবন্দি দেবে।আমরা দ্রুত চার্জশিট জমা দেব।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিজয়া সেন,অতিরিক্ত পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমিন উল্লাহ,সহকারী পুলিশ সুপার (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সোনাইমুড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন