বাকেরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বাঃ-গর্ভপাতের ঔষধ সেবনে মৃত্যু

বরিশাল প্রতিনিধিঃ।।বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় দূর্গাপাশা ইউনিয়নে শাকিল গাজী নামের এক যুবকের প্রেমে স্কুল ছাত্রী ফাতেমা আক্তার মিম অন্তঃসত্ত্বা হয়ে গর্ভপাতের ঔষধ সেবনে মাত্রারিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেছে।

আশংকাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (৮ অক্টোবর ) সকাল ১০টায় ফাতেমা আক্তার মিমের মৃত্যু হয়।বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশ ও ওই স্কুল ছাত্রীর মা।মৃত ফাতেমা ওই ইউনিয়নের দর্জি বাড়ি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী এবং ইছাপুরা গ্রামের ওমর ফারুক হাওলাদারের মেয়ে ।

ওমর ফারুক বলেন,একই উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাতশালা গ্রামের মৃত রাজ্জাক গাজী পুত্র শাকিল গাজী (২৩) তাদের পাশ্ববর্তী এলাকার হওয়ায়,মাদরাসায় আসা-যাওয়ার পথে তার মেয়ের সাথে প্রেমের সম্পর্কে হয়।তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে।এতে আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পরে। বিষয়টি আমার মেয়ে শাকিলকে জানালে তার বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে পাশ্ববর্তী থানা বাউফলের কালিসুরি বাজারে একটি ক্লিনিকে নিয়ে যায়। ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারে ফাতেমা তিন মাসের অন্তঃসত্ত্বা।এরপর শাকিল গাজী ও তার বড় ভাইয়ের স্ত্রী ও বোন ইয়াসমিন মিলে ফাতেমাকে গর্ভপাতের ঔষধ সেবন করিয়ে দেয়।কিন্ত শিশু অপসারণের সময় প্রচুর রক্তক্ষরণ হয়ে ফাতেমা অসুস্থ হয়ে যায়।

মৃত্যু শিক্ষার্থীর মা জানান,মেয়ের শারীরিক পরিবর্তন দেখে বেশ কয়েকদিন ধরে তার সন্দেহ হয়। অভাবের সংসার দেখে ডাক্তারে কাছে নিয়ে জাইতে পারি নাই।এরপর মেয়ের কাছে জানতে চাইলে সে ঘটনা খুলে বলে।পরে শাকিল গাজীর কাছে জানতে চাইলে সেও তার অপরাধের কথা স্বীকার করে। এনিয়ে আমাদের এলাকার মুরুব্বী অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নুর মোল্লার নিকট জানালে তিনি শাকিলের আপন বড় ভাই জাফর গাজী ও নিকট আত্মীয় ইউপি সদস্য নজরুল ইসলামকে জানায়।কিন্তু তারা আজ না কাল বলে ঘুরাঘুরি করতে থাকেন।এদিকে ফাতেমাকে গর্ভপাতের ঔষধ সেবন করিয়েছে,যে কারণে ফাতেমা অসুস্থ হয়ে বিছানায় কাতরাচ্ছে ,এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে।গত (৩০ সেপ্টেম্বর ২৩) শনিবার সন্ধ্যায় কালিসুরি বাজারে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাই,ক্লিনিকে কর্তব্যরত চিকিৎসক শারীরিক অবস্থার অবনতি দেখে বরিশাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।ফাতেমার বাচ্চা পেট থেকে বের করার জন্য অপারেশন করা হয়।এতে তার আরো শারীরিক অবস্থার অবনতি হয়।চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউ বিভাগে রাখা হয়।আর আইসিইউতে বসেই মৃত্যু হয়।

ঘটনার আগে বা পরে কোন খানে লিখিত বা মৌখিক অভিযোগ দিয়েছেন কিনা?তা জানতে চাইলে তিনি বলেন ,ফরিদপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম শফিক ও শাকিলে নিকট আত্মীয় ইউপি সদস্য নজরুল এবিষয়ে শালিস মিমাংসা করবে বলে আশ্বাস দিয়েছিলেন।তাই আমরা থানায় জানাইনি এছাড়াও মান-সম্মানের ভয়ে চুপ ছিলাম।

মৃত্যু বিষয়ে বাকেরগঞ্জ থানা ওসি তদন্ত মোস্তফা জানান, ফাতেমা আক্তার মিম নামে এক মাদ্রাসার ছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে মৃত্যু কথা শুনেছি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন