জনগণের মুখপাত্র

সত্য ও বস্তুনিষ্ট সর্বশেষ সংবাদ

আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন-স্বরাষ্ট্রমন্ত্রী,আসাদুজ্জামান খান কামাল

মাজহারুল ইসলাম।।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,আইনের বাইরে গিয়ে কিছু করার সুযোগ নেই। আইনি প্রক্রিয়া মোকাবিলা করেই খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন।তাকে আবার জেলে যেতে হবে,কোর্টে যেতে হবে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কাকরাইলে আইডিইবি’র প্রতিনিধি সম্মেলনে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,এ বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন।তাই এখন কিছু বলা ঠিক হবে না।খালেদা জিয়া কয়েকটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে ছিলেন।প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে বাসায় থেকে চিকিৎসা নেয়ার সুযোগ পাচ্ছেন তিনি।’

আসাদুজ্জামান খান কামাল বলেন,তাকে (খালেদা জিয়া) বিদেশে নিতে তার ভাই একটি আবেদন করেছিলেন।কিন্তু এখানে আইনি জটিলতা রয়েছে।আমরা আমাদের পক্ষ থেকে আবেদনটি আইন মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দিয়েছি।এরপর কিছু করতে হলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থায় যেতে হবে। প্রধানমন্ত্রীও গতকাল (শুক্রবার) এটা নিয়ে ব্রিফ করেছেন।’