ভোলায় গণমাধ্যমকর্মীদের সহিত সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভোলা জেলা প্রতিনিধি।।ভোলায় প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর আয়োজনে গণমাধ্যমকর্মীদের সহিত সম্পর্ক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের বাপ্তা বাসস্ট্যান্ড সংলগ্ন প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার(পিসিসি) কার্যালয়ের কনফারেন্স হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী কমিউনিটি সেন্টার (পিসিসি) এর প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দরা।

পিসিসির প্রকল্প ব্যবস্থাপক চিন্ময়ী তালুকদার জানান, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে,তাদের সকল ধরনের সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে সুশীল সমাজ,শিক্ষক ও সাংবাদিকদের নিয়ে কাজ করতে চান তারা।প্রতিবন্ধীদের সমাজে বোঝা মনে না করে,তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে প্রতিষ্ঠিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়াও প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।প্রতিবন্ধীদের আর্থ-সামজিক উন্নয়নে তাদের পরিবারকে গবাদিপশু,সেলাই মেশিন,মৎস্য দিয়ে সহযোগিতা করছেন।

উল্লেখ্য যে,পহেলা জুলাই ২০২১ সালে ভোলায় এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।বর্তমানে ভোলা সদর উপজেলার কাঁচিয়া ইউনিয়নে তাদের কার্যক্রম চলমান রয়েছে।অত্র কর্ম এলাকায় ২৬০ জন প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছেন তারা।ভোলার ইলিশায় আরো ৬টি গ্রামে সার্ভেয়ার করে ৩টি এলাকায় কর্ম পরিকল্পনা বৃদ্ধি করবেন।পর্যায়ক্রমে ভোলার ১৩টি ইউনিয়নে তাদের কার্যক্রম বৃদ্ধি করা হবে।

  • Related Posts

    নরসিংদীতে সন্ত্রাসী হামলায় ১২ সাংবাদিক আহত, ছয়জন গুরুতর

    নরসিংদী প্রতিনিধি।।নরসিংদীতে পিকনিক শেষে ফেরার পথে সন্ত্রাসী হামলায় অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।পুলিশ ইতোমধ্যেই দুজনকে আটক করেছে। আজ সোমবার ড্রিম হলিডে পার্কে বাংলাদেশ ক্রাইম…

    বাগেরহাটে ছাত্রলীগ নেতার পরিবারে নৃশংস হত্যাকাণ্ড

    বাগেরহাট প্রতিনিধি।।বাগেরহাট সদর উপজেলার ছাত্রলীগের সভাপতি সাদ্দামের পরিবারের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে।জানা যায়,১১ মাস ধরে কারাবন্দী থাকা নেতার স্ত্রী ও সন্তানকে ঘরে ঢুকে হত্যা করা হয়েছে।নিহত স্ত্রীকে ফ্যানের সঙ্গে…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন