ঝালকাঠির এক শিক্ষক:- জন্ম ১৯৭০ সালে-১৯৭৫ সালে এসএসসি পাস!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি।।জন্ম ১৯৭০ সালে। আর এসএসসি পাস ১৯৭৫ সালে।চাকরিতে যোগ দেন ১৯৮৮ সালে।তথ্য অনুযায়ী,৫ বছর বয়সে এসএসসি পাস করেছেন তিনি।চাকরি করছেন ১৮ বছর থেকে।এমন আকাশ-পাতাল গরমিল ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক শিক্ষকের কাগজপত্রে।মিথ্যা জন্ম তারিখ দিয়ে ৩৫ বছর ধরে শিক্ষকতা করছেন মোবারক আলী সরদার নামের ওই শিক্ষক।

এ ঘটনায় স্থানীয় বাসিন্দা মনিরুল ইসলাম উপজেলা শিক্ষা কর্মকর্তা,জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা অধিদপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের উত্তর বলতলা গ্রামের মৃত মৌজে আলী সরদারের ছেলে মোবারক আলী সরদার বলতলা মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৭৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন।যার রোল নম্বর-২৫২, রেজিস্ট্রেশন নম্বর ৪২৭১৮,শিক্ষাবর্ষ-১৯৭৩-৭৪, জন্ম তারিখ ৫ মে ১৯৬০ সাল।তিনি ১৯৭৫ সালের ৬ নভেম্বর বিয়ে করেন।বিবাহ রেজিস্ট্রেশনে তার জন্ম তারিখ ৬ নভেম্বর ১৯৫৪।জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) তার জন্ম তারিখ ৫ জানুয়ারি ১৯৭০।

একই এলাকার অনিল চন্দ্র তালুকদার বলেন,মোবারক আলী আর আমি ১৯৭৫ সালে একই সঙ্গে মেট্রিক পাস করেছি। আমি স্বাস্থ্য দপ্তর চাকরি করতাম।সেখান থেকে অবসর নিয়েছি বেশ কয়েক বছর হয়েছে।মোবারক আলী এখনও চাকরি করছেন।তার নাকি অবসরের সময় এখনও হয়নি। এটা কেমন করে হয় বুঝতে পারছি না।’

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,মোবারক আলী ১৯৮৮ সনের ৫ ডিসেম্বর বলতলা আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন। ২০১৭ সালের ৪ ফেব্রুয়ারি ৭২ নম্বর বলতলা নবলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা শুরু করেন।এখনও বহাল তবিয়তে রয়েছেন শিক্ষক মোবারক আলী।

এ বিষয়ে জানাতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি অভিযুক্ত মোবারক আলী।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ এখনও হাতে পাইনি।অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • Related Posts

    ক্ষমতা থাকলেও শিক্ষা কেন থেমে যায়? রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক

    নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে শাসকগোষ্ঠীর পারিবারিক প্রভাব,যোগ্যতা ও শিক্ষাগত মান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ স্তরে থাকা পরিবারের…

    শিক্ষক নির্যাতনের অভিযোগ: জয়নাব বিনতে হোসেনের ওপর হামলার প্রতিবাদ

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে।ঘটনাটি শিক্ষাঙ্গনে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন