ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে ব্যর্থ দায়ে ঢাকার সিটি দুই মেয়রের পদত্যাগ করতে হবে-মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক।।ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর দুটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ফখরুল বলেন,জনগণের কাছে তাদের কোনো দায়বদ্ধতা নেই।সিটি করপোরেশন দায়বদ্ধতার মধ্যে নেই।আছে কিভাবে নতুন নতুন বাজার তৈরি করবেন,নতুন নতুন মাঠ তৈরি করে সেখানে কিভাবে শপিংমল তৈরি করবেন,রাস্তার বড় বড় পুরানো গাছ কেটে দিয়ে নতুন নতুন গাছ লাগাবেন-এসব দিকে তাদের নজর বেশি।জনগণকে ন্যূনতম সেবা দেওয়ার যে দায়িত্ব তা তারা করছেন না।করোনাকালেও তারা জনগণকে সেবা দিতে ব্যর্থ হয়েছেন।আমি মনে করি,জোর করে ক্ষমতায় বসে থাকা দুই সিটি করপোরেশনের মেয়রের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করা উচিত।আওয়ামী লীগ ঘোষিত নির্বাচিত মেয়র যারা আছেন,তাদের মূল লক্ষ্যই হচ্ছে দুর্নীতি।দুর্নীতি করেই এভাবে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন,ডেঙ্গু সংক্রমক রোগের মতো সারা দেশে ছড়িয়ে পড়েছে।এ পর্যন্ত ছয় শতাধিক মানুষের প্রাণ চলে গেছে।প্রতিদিন আক্রান্ত হচ্ছে-বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে।তারা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না, তারা মারা যাচ্ছে।যেকোনো অসুখই সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।মশাবাহিত ভাইরাস ডেঙ্গু রোগ,এটা নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু না।কলকাতার জনবহুল শহরেও সেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সক্ষম হয়েছে।

প্রত্যেকটি খাতে আজকে দুর্নীতিগ্রস্থ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন,আমাদের সবচেয়ে যে পথে বেশি বৈদিশিক আয় হয় গার্মেন্টস,সেখানে ডলারের দাম এমন পর্যায়ে গেছে মালিকরা ঠিকমতো ডলার কিনতে পারছেন না।অন্যদিকে শিক্ষা ও স্বাস্থ্যখাতেরও ভঙ্গুর অবস্থা।অর্থনীতি চরমভাবে ধ্বংসের পথে চলে গেছে-এটা শুধুমাত্র আমার কথা নয়, অর্থনীতিবিদরাও তাই বলছেন।

  • Related Posts

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    নিজস্ব প্রতিবেদক।।নারীদের নেতৃত্ব প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অবস্থান আবারও আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আমীরে জামাত ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া একটি পোস্টে নারীদের নেতৃত্বের বিরোধিতা…

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    নিজস্ব প্রতিবেদক।।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাসকে ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাবেক গৃহায়ন ও গণপূর্ত,মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আ স ম রেজাউল…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন