এক মাসের কারাজীবনে প্রথম আয়নায় মুখ দেখেছেন ইমরান খান

অনলাইন ডেস্ক রিপোর্ট।।পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর আইনি দলকে বলেছেন,তিনি কারাগারের পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন।প্রায় এক মাসের কারাজীবনে তিনি সম্প্রতি প্রথম আয়নায় নিজের মুখ দেখেছেন।

গত ৫ আগস্ট থেকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে আছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান।

গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়,সালমান সাফদারের নেতৃত্বাধীন আইনি দলের সঙ্গে কারাগারে কথা বলেছেন ইমরান।তিনি তাঁর আইনি দলের সঙ্গে আলাপচারিতায় বেশ কিছু কৌতূহলোদ্দীপক তথ্য ভাগাভাগি করেছেন।

রাষ্ট্রীয় উপহার কেনাবেচা-সংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় ৫ আগস্ট ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি বিচারিক আদালত।সাজা ঘোষণার পরই ইমরানকে তাঁর লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেপ্তার করে পাঞ্জাবের কুখ্যাত অ্যাটক কারাগারে পাঠানো হয়।
অনলাইন ডেস্ক রিপোর্ট।।তোশাখানা মামলায় ইমরানকে দেওয়া সাজা ২৯ আগস্ট স্থগিত করেন ইসলামাবাদ হাইকোর্ট।সাজা স্থগিত হলেও ইমরানের মুক্তি মেলেনি।কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় তাঁকে এখন কারাগারে থাকতে হচ্ছে।

তোশাখানা মামলায় সাজা স্থগিত হওয়ার পর বন্দী হিসেবে কারাগারে ইমরানের পাওয়া মর্যাদায় পরিবর্তন এসেছে।এখন কারাগারে তাঁকে বাড়তি কিছু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এ সুযোগ-সুবিধায় তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানায়,কারাগারে লেখালিখির জন্য তিনি প্রথমবারের মতো একটি পেনসিল ও কাগজ পেয়েছেন। পেনসিল-কাগজ পাওয়ায় তিনি খুশি।

পিটিআইয়ের প্রধান ইতিমধ্যে কারাগারে বসে বিভিন্ন ইসলামিক বই পড়ছেন।এখন তিনি রাজনৈতিক ইতিহাসের ওপর লেখা বই পড়তে চান।এ জন্য তিনি তাঁর আইনি দলকে এ ধরনের বই কারাগারে পাঠাতে বলেছেন।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়,ইমরান তাঁর কারাবাসকালের মধ্যে সম্প্রতি প্রথমবার নিজেকে আয়নায় দেখেছেন।কারাগারে আসার পর তিনি প্রথমবারের মতো শেভও করেছেন।

জানা গেছে,পিটিআইয়ের চেয়ারম্যানকে তাঁর কারাকক্ষে একটি টিভি সেট দেওয়া হয়েছে।এই টিভি সেটে শুধু রাষ্ট্রীয় পিটিভি চ্যানেল দেখা যায়। তবে ইমরান সাধারণত তা দেখেন না।

  • Related Posts

    যুক্তরাষ্ট্রের গোপন অস্ত্র ‘ডিসকম্বোবুলেটর’ দিয়ে মাদুরো আটক করার দাবি ট্রাম্পের

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন,ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার সময় যুক্তরাষ্ট্র একটি গোপন অস্ত্র ব্যবহার করেছে,যাকে তিনি ‘ডিসকম্বোবুলেটর’ বলেছেন। ট্রাম্প বলছেন,এটি শত্রুপক্ষের যন্ত্রপাতি নিষ্ক্রিয় করার…

    যুক্তরাষ্ট্রে পারিবারিক বিরোধে বন্দুক হামলা: ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির গুলিতে নিহত ৪

    অনলাইন ডেস্ক রিপোর্ট।।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরে পারিবারিক বিরোধের জেরে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে।এ ঘটনায় ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তি তাঁর স্ত্রীসহ চারজন আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হামলার সময়…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন