টাকার বিনিময়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে ইউনূসের পক্ষে খেলা চিঠি দেন ৪০ বিশ্বনেতা

নিজস্ব প্রতিবেদক।।মামলা থেকে বাঁচতে এবং স্বাধীন বিচার ব্যবস্থার ওপর প্রভাব বিস্তারের উদ্দেশ্যে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ভাড়াটে জনসংযোগ আর নিউজওয়্যারকে ব্যবহার করে বিবৃতি আদায় করেছেন বলে অভিযোগ ওঠেছে।এর আগে টাকার বিনিময়ে মার্কিন পত্রিকায় বিজ্ঞাপনও ছাপিয়েছিলেন তিনি।ব্যয়বহুল এসব বিজ্ঞাপন ছাপানো এবং বিবৃতি আদায়ের লক্ষ্য একটাই – বিচার এড়ানো।

দেশে শ্রম আইন লঙ্ঘনের মামলায় বিচার চলছে ড. মুহাম্মদ ইউনূসের।এরই মধ্যে শুরু হয়েছে সাক্ষ্যগ্রহণ।বাদীপক্ষের আইনজীবীরা বলছেন,অভিযোগ প্রমাণিত হলে জরিমানা অথবা কারাদণ্ডের মুখোমুখি হতে হবে তাকে।

মামলা মোকাবিলায় দেশের আদালতে আইনি সব সুযোগ নিয়েছেন ড. ইউনূস।আইনি লড়াইয়ে হেরে এবার বিচারককে প্রভাবিত করতে ভিন্ন কৌশলে হাঁটছেন এ নোবেল বিজয়ী। নিজের পক্ষে শতাধিক নোবেল বিজয়ীসহ ১৮৩ বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সংগ্রহ করেছেন তিনি।যুক্তরাষ্ট্রের শিকাগোভিত্তিক ভাড়াটে জনসংযোগ প্রতিষ্ঠান সিজিওয়ান পিআর নিউজওয়্যার গত ২৭ আগস্ট তাদের ওয়েবসাইটে একটি খোলা চিঠি প্রকাশ করে।

সিজিওয়ান পিআর মূলত টাকার বিনিময়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রচার করে থাকে।আর সিজিওয়ান পিআরকে বিবৃতিটি সরবরাহ করে নাগরিকদের ক্ষমতায়ন নিয়ে কাজ করা আরেকটি আন্তর্জাতিক সংস্থা সিভিক কাভারেজ।এ সংস্থাটির অন্যতম প্রধান ব্যক্তি স্যাম ডেলি হ্যারিস মূলত ইউনূসের ঘনিষ্ঠজন।

মাস দুয়েক আগের কথা। বিপুল অঙ্কের টাকা খরচ করে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকায় বিজ্ঞাপন আকারে ইউনূসের পক্ষে খেলা চিঠি দেন ৪০ বিশ্বনেতা।অভিযোগ আছে, লবিস্টের মাধ্যমে বিজ্ঞাপন আকারে ওই বিবৃতি দেয়াতে খরচ করা হয় ৮০ লাখ টাকা।

মামলা ঠেকাতে ও বিচার এড়াতে টাকা খরচ করে দেয়ানো এমন বিবৃতি সরকারের ওপর চাপ সৃষ্টির অপকৌশল বলে মনে করেন বাদীপক্ষের আইনজীবীরা।

এর আগে,দানকর ফাঁকির মামলা নিয়েও গড়িমসি করেন ড.ইউনূস।এ আদালত,সে আদালত ঘুরে সর্বশেষ ২৩ জুলাই সর্বোচ্চ আদালত বলেন,প্রায় সাড়ে ১২ কোটি টাকা কর পরিশোধ করতেই হবে তাকে।দুদিন পরই বকেয়া দানকর হিসেবে ১২ কোটি ৪৬ লাখ ৭২ হাজার ৬০৮ টাকা পরিশোধ করেন ইউনূস।

সর্বশেষ ইউনূসের বিরুদ্ধে শ্রমিকের টাকা পাচারের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। ২১ কোটি টাকারও বেশি পাওনার অভিযোগে গ্রামীণ টেলিকমের ১৮ শ্রমিকের করা এ মামলায় তার বিরুদ্ধে সমনও জারি করেছেন আদালত।এছাড়া ইউনূসের গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে ৩ হাজার কোটি টাকা পাচারের অভিযোগের তদন্ত চলছে।

এদিকে,মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রীকে বিশ্ব নেতাদের দেয়া চিঠিকে বাংলাদেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে দাবি করেছেন মামলা সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।এ সময় ড. ইউনূসের মামলার বিষয়ে বিশ্বনেতাদের মাতামাতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি। বলেন,বিশ্ব নেতারা বাংলাদেশের আইন ও বিচার বিভাগকে না জেনে,পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন।তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন আমার বুঝে আসে না।’

খুরশীদ আলম খান বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ না করার অনুরোধ জানিয়ে বিশ্ব নেতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।বলেন, ‘বাংলাদেশে আসুন,দেখুন কত স্বচ্ছতার সাথে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে।শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।’

  • Related Posts

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    গাজীপুর প্রতিনিধি।।গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মামা ও ভাগিনাকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার (৩১ জানুয়ারি ২০২৬)…

    মুন্সিগঞ্জে মা–মেয়ে হত্যাকাণ্ড: প্রতিবেশী ভাড়াটে গ্রেপ্তার

    মুন্সিগঞ্জ প্রতিনিধি।।মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় এক ভাড়া বাড়ি থেকে মা–মেয়ে আমেনা বেগম (৩২) ও মরিয়ম আক্তার (৮)-এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানিয়েছে,হত্যার ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ওই পরিবারের পাশের ঘরের…

    You Missed

    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    শ্রীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামা-ভাগিনা আটক

    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 1 views
    নারীদের নেতৃত্ব নিয়ে জামায়াতের অবস্থান: আমীরে জামাতের নামে পোস্ট, হ্যাকিংয়ের দাবি

    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    • By newadmin
    • ফেব্রুয়ারি ১, ২০২৬
    • 0 views
    তারেক রহমানের ফ্যামিলি কার্ড দেওয়ার আশ্বাস ভাওতাবাজি ও রাজনৈতিক মিথ্যাচার : আ স ম রেজাউল করীম

    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 1 views
    বরিশাল-৪ আসনে নির্ধারিত সময়ে শতভাগ ভোটগ্রহণ নিয়ে প্রশ্ন

    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    ভোলা–বরিশাল সড়কসহ ২টি বড় সেতু ও ৩৬টি সেতু নির্মাণে দেড় লক্ষ কোটি টাকার মেগা প্রকল্পে দক্ষিণাঞ্চলের নতুন দিগন্ত

    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন

    • By newadmin
    • জানুয়ারি ৩১, ২০২৬
    • 0 views
    বাংলাদেশে জামায়াত–সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে যৌন নির্যাতন, ধর্ষণ ও দখলবাজির অভিযোগ: একটি সংকলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন